Apan Desh | আপন দেশ

মেসির গোলে বার্সেলোনার সঙ্গে ইন্টার মায়ামির ড্র

ক্রীড়া ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৭:৪৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৭:৫৯, ৮ ফেব্রুয়ারি ২০২৬

মেসির গোলে বার্সেলোনার সঙ্গে ইন্টার মায়ামির ড্র

ছবি: সংগৃহীত

মেজর লিগ সকার (এমএলএস) নতুন মৌসুম শুরুর আগে ইন্টার মায়ামি দক্ষিণ আমেরিকা সফরে রয়েছে। প্রাক-মৌসুম প্রস্তুতির অংশ হিসেবে তারা লাতিন আমেরিকার ক্লাবগুলোর সঙ্গে প্রীতি ম্যাচ খেলছে।

রোববার (০৮ ফেব্রুয়ারি) ইকুয়েডরের এস্তাদিও মনুমেন্টালে বার্সেলোনা দে গুয়ায়াকিলের বিপক্ষে ইন্টার মায়ামি ২–২ গোলে ড্র করে। ম্যাচে গোল করেন লিওনেল মেসি ও আর্জেন্টাইন হেরমান বার্তেরামে।

মেসির গোলে ম্যাচের ৩০ মিনিটে এগিয়ে যায় মায়ামি। কিন্তু ৪০ মিনিটে হোয়াও রোহাসের গোলে সমতা ফেরে। ৪৭ মিনিটে ফের লিড নেয় মায়ামি, বার্তেরামের গোলে। ম্যাচের শেষ মুহূর্তে, দ্বিতীয়ার্ধের মাত্র ৩ মিনিট বাকি থাকতে বার্সেলোনার টমাস মার্তিনেজ গোল করে সমতা ফেরান।

আরও পড়ুন <<>> রেকর্ড গড়ে আফগানিস্তানকে হারাল নিউজিল্যান্ড

এর আগে আলিয়াঞ্জা লিমার কাছে হেরে দক্ষিণ আমেরিকা সফর শুরু করেছিল মায়ামি। এরপর আতলেতিকো নাসিওনালের বিপক্ষে জয় পায় মেসির দল। আজকের ম্যাচের ড্র-এর পর তাদের আরও একটি ম্যাচ বাকি আছে। হাভিয়ের মাশচেরানো দলের নেতৃত্বে ইন্টার মায়ামি বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) পুয়ের্তো রিকোতে ইন্ডিপেনদিয়েন্তে দেল ভালের বিপক্ষে খেলবে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়