Apan Desh | আপন দেশ

ছাত্রদল

ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের দু’দিন পর সমঝোতা

ইবিতে ছাত্রদল-শিবির সংঘর্ষের দু’দিন পর সমঝোতা

ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল-শিবিরের সংঘর্ষের ঘটনার দু`দিন পর প্রশাসনের মধ্যস্থতায় সমঝোতায় পৌঁছেছে দুইদলের নেতৃবৃন্দ। ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সবধরনের পদক্ষেপ গ্রহণ ও পারস্পরিক সহযোগিতাপূর্ণ সম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেছেন তারা। সোমবার (০৭ সেপ্টেম্বর) দুপুরে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনে প্রক্টর অফিসে একটি সভার আয়োজন করেন প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান। এসময় শাখা ছাত্রদলের আহবায়ক মাসুদ রুমি মিথুন, সদস্য সচিব রাফিজ আহমেদ, সিনিয়র যুগ্ম আহবায়ক আনোয়ার পারভেজ, শাখা ছাত্রশিবির সভাপতি ইউসুফ আলী, সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ ছাত্রসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

০৮:০৭ পিএম, ৭ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া

ইসলামী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অস্ত্র নিয়ে মহড়া

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) ইসলামী ছাত্রশিবিরের হল সেক্রেটারি কাজী জুহায়েরকে শাখা ছাত্রদলের আহবায়ক কমিটির সদস্য আলীনুর রহমানের থাপ্পড় মারার ঘটনাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষেরি ঘটনা ঘটেছে। এ ঘটনাকে কেন্দ্র করে দেশীয় অস্ত্রের ব্যাপক মহড়া দেখা গেছে। এসময় অনেকের হাতে দেশীয় অস্ত্র রামদা, ছুরি, চাপাতি ও জিআই পাইপ, গাছের ডাল দেখা যায়। এতে প্রশ্ন উঠেছে, ইবি ক্যাম্পাসে দেশীয় অস্ত্রের মহড়া দিলো কারা? ঘটনার সূত্রপাত শনিবার (০৫ সেপ্টেম্বর) দুপুরে ইবির শহীদ জিয়াউর রহমান হলের নীচতলার করিডোরে। হলের সিসিটিভি ফুটেজে দেখা যায়, হল শিবিরের সেক্রেটারি কাজী জুহায়ের হলের করিডোর দিয়ে ক্র‍্যাচে ভর দিয়ে যাচ্ছিলেন। এসময় হলের সিড়ি দিয়ে নেমে দুয়েকটা কথার পরেই হঠাৎ করে ছাত্রদল নেতা আলীনূর তাকে থাপ্পড় দেন। থাপ্পড় খেয়ে শিবির নেতা কিছু বললে আলীনুর আবারও তার দিকে এগিয়ে যায়। 

০৬:১৮ পিএম, ৬ সেপ্টেম্বর ২০২৬ রোববার

শিবিরের গুম-অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের গুম-অপহরণ নাটকের প্রতিবাদে ছাত্রদলের বিক্ষোভ

শিবিরের গুম ও অপহরণ নাটকের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।রোববার (১৪ জুন) দুপুর দেড়টার দিকে অনুষদ ভবনের সামনে থেকে কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে একটি বিক্ষোভ মিছিল বের করে ছাত্রদলের নেতাকর্মীরা। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে প্রশাসন ভবনের সামনে এসে শেষ হয়। মিছিলে, ছাত্রশিবির কর্তৃক গুম ও অপহরণের নাটক সাজিয়ে প্রকৃত গুমের শিকার ভিকটিমদের অবমাননা করা, অনলাইনে সংঘবদ্ধভাবে সরকারকে মিথ্যা দোষারোপ এবং গুপ্ত নেতাকর্মীদের দ্বারা ধর্ষণ ও নারী নির্যাতনসহ ঘৃণ্য অপরাধ সংঘটনের প্রতিবাদ জানায় ছাত্রদল।

০৪:৪৬ পিএম, ১৪ জুন ২০২৬ রোববার

নিজ অর্থে সড়ক সংস্কার করে দিলেন ছাত্রদল নেতা নাছির

নিজ অর্থে সড়ক সংস্কার করে দিলেন ছাত্রদল নেতা নাছির

নোয়াখালীর সুবর্ণচরের গুরুত্বপূর্ণ সোনাপুর-আক্তার মিয়ার হাট সড়কের বেহাল অবস্থা। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে ছিলেন স্থানীয় বাসিন্দারা। খানাখন্দে ভরা সড়কটিতে প্রতিদিন ঝুঁকি নিয়ে চলাচল করে পথচারী ও যানবাহন। অবশেষে স্থানীয়দের দুর্ভোগ কমাতে নিজ অর্থায়নে সড়ক সংস্কার কাজে নেমেছেন বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। মঙ্গলবার (২৬ মে) সকাল থেকে কেরামতপুর বাজার থেকে আক্তার মিয়ার হাট পর্যন্ত প্রায় ৯ কিলোমিটার ক্ষতিগ্রস্ত সড়কে সংস্কার কাজ শুরু করা হয়। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে চলাচল প্রায় দুর্বিষহ হয়ে উঠেছিল। বিশেষ করে বৃষ্টির সময় গর্তে পানি জমে দুর্ঘটনার ঝুঁকি বেড়ে যেত। এমন পরিস্থিতিতে নাছির উদ্দীন নাছিরের ব্যক্তিগত উদ্যোগে সংস্কার কাজ শুরু হওয়ায় তারা সন্তোষ প্রকাশ করেছেন।

০৭:০৯ পিএম, ২৬ মে ২০২৬ মঙ্গলবার

দেশের স্বার্থেই শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: পানিসম্পদ মন্ত্রী

দেশের স্বার্থেই শিক্ষার্থীদের রাজনীতিতে আসতে হবে: পানিসম্পদ মন্ত্রী

শিক্ষার্থীদের রাজনীতি থেকে বিমুখ হওয়া উচিত নয়। দেশের স্বার্থে সচেতনভাবে ছাত্ররাজনীতিতে সম্পৃক্ত হওয়া প্রয়োজন। ছাত্ররাজনীতিকে ভবিষ্যৎ নেতৃত্ব তৈরির অন্যতম প্রধান ভিত্তি বলে মন্তব্য করেন পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি। তিনি বলেন,  ছাত্ররাজনীতি থেকে গড়ে ওঠা নেতৃত্বই রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ খাতে দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করতে পারে। মঙ্গলবার (১৯ মে) ঢাকা বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে আয়োজিত ‘সিটিজেন ডায়ালগ: ম্যানিফেস্টো টু অ্যাকশন চ্যালেঞ্জেস অ্যান্ড ওয়ে ফরওয়ার্ড’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

০৭:১১ পিএম, ১৯ মে ২০২৬ মঙ্গলবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement