ছবি: আপন দেশ
জামালপুরের ইসলামপুর সরকারি কলেজ ছাত্রাবাসের রান্নাঘরের চালের টিন খুলে বিক্রি করেছে কলেজ শাখা ছাত্রদল নেতারা। এ অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদককে সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা ছাত্রদলের সভাপতি আতিকুর রহমান সূমিল। এর আগে বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
কেন্দ্রীয় ছাত্রদলের দফতর সম্পাদক (সহ-সভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানায় সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের দায়ে ইসলামপুর সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি জোনায়েদ হোসেন সাব্বির ও সাধারণ সম্পাদক রাব্বি মিয়াকে পদ থেকে অব্যাহতি দেয়া হয়েছে। এ বিষয়টি বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির অবহিত আছেন। তারা সাংগঠকিন সিদ্ধান্ত অনুমোদন করেছেন।
আরও পড়ুন<<>> ১৩২৫ কোটি টাকার ঋণ কেলেঙ্কারি: বসুন্ধরা গ্রুপের মালিকসহ ২৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
এর আগে, গত ২২ ফেব্রুয়ারি ইসলামপুর সরকারি কলেজের ছাত্রাবাসের পুরোনো রান্নাঘরের চালের টিন খুলে বিক্রির অভিযোগ ওঠে ওই দুই ছাত্রদল নেতার বিরুদ্ধে।
কলেজ সূত্র জানায়, নতুন রান্নাঘর নির্মাণের উদ্যোগ নেয়ায় সম্প্রতি জরাজীর্ণ রান্নাঘরের চালের টিন খুলে ফেলা হয়। এ বিষয়ে হোস্টেল সুপার হাফিজুর রহমান বলেছেন, ছাত্রদলের নেতারা টাকা ছাড়াই মালামাল নিয়ে গেছেন।
এদিকে সাব্বির খান অভিযোগ অস্বীকার করে বলেন, আমাদের কাছে লিখিত আবেদনের কপি আছে। কলেজ প্রশাসনের সঙ্গে আলোচনা করে মূল্য নির্ধারণেরমাধ্যমে নিলাম প্রক্রিয়ায় রান্নাঘরের মালামাল নেয়া হয়েছে।
ইসলামপুর সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আহাম্মদ আলী জানান, জরাজীর্ণ রান্নাঘরের মালামাল নেয়ার জন্য দুই ছাত্রনেতা আবেদন করেছিলেন। বিষয়টি দেখভালের জন্য হোস্টেল সুপারকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতেবলা হয়েছিল।
আপন দেশ/এবি
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































