ছবি: সংগৃহীত
বগুড়ার ধুনট উপজেলায় ভোটকেন্দ্রের সামনে ধুনট ডিগ্রি কলেজ ছাত্রদলের সভাপতি মিলন মিয়াকে (২৫) ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। বুধবার (১১ ফেব্রুয়ারি) রাত ৯টার দিকে বগুড়া-৫ আসনের হটিয়ারপাড়া ভোটকেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
আহত মিলন মিয়াকে উদ্ধার করে ধুনট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
বিএনপির পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বুধবার রাতে মিলন মিয়া নিজ বাড়ির পাশের হটিয়ারপাড়া ভোটকেন্দ্র এলাকায় অবস্থান করছিলেন। এ সময় স্থানীয় জামায়াতের নেতাকর্মীদের সঙ্গে তার বাকবিতণ্ডা হয়। পরে প্রতিপক্ষের লোকজন তাকে ছুরিকাঘাত করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
আরও পড়ুন <<>> গোপালগঞ্জে কয়েকটি ভোট কেন্দ্রে ককটেল বিস্ফোরণ
এ বিষয়ে ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুল ইসলাম বলেন, ঘটনার খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেয়া হবে।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































