Apan Desh | আপন দেশ

অন্তর্বতীকালীন সরকার

সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার

সেন্ট মার্টিন নিয়ে আগের সিদ্ধান্তেই অটুট সরকার

পরিবেশমন্ত্রী আব্দুল আউয়াল মিন্টু বলেছেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের অস্তিত্ব টিকিয়ে রাখার লক্ষ্যে পর্যটন নিয়ন্ত্রণের ব্যবস্থা চালু রাখতে হবে। তার এ মন্তব্যে অন্তর্বর্তী সরকারের আমলে চালু হওয়া নিয়ন্ত্রণ ব্যবস্থা বহাল রাখারই কথা উঠে এলো। এ খবর জানিয়েছে ডয়চে ভেলে। আব্দুল আউয়াল মিন্টু বলেন, দীর্ঘ প্রায় সাত বছর ধরে সংশ্লিষ্ট সব সংস্থার সঙ্গে আলোচনা ও পরামর্শের ধারাবাহিকতায় তৎকালীন সরকার ২০২৪ সালে সেন্ট মার্টিন দ্বীপের পর্যটন নিয়ন্ত্রণের চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করেছিল। সরেজমিনে বিজ্ঞানভিত্তিক গবেষণা করে দেখা গেছে—৯ মাস পর্যটন বন্ধ রাখার কারণে সেন্ট মার্টিন দ্বীপের পরিবেশ, প্রতিবেশ ও জীববৈচিত্র্যের অবস্থার উন্নয়ন ঘটেছে।

০৬:০০ পিএম, ২৪ এপ্রিল ২০২৬ শুক্রবার

বিপ্লবী সরকার কেন গঠন করা হলো না: পার্থ

বিপ্লবী সরকার কেন গঠন করা হলো না: পার্থ

৫ আগস্টের পর বিপ্লবী সরকার গঠন না করে কেন অন্তর্বর্তীকালীন সরকার করা হয়েছে। এ নিয়ে বিরোধী দলকে প্রশ্ন করেছেন বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ (সদর) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার আন্দালিব রহমান। মঙ্গলবার (৩১ মার্চ) ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে তিনি বিরোধী দলকে উদ্দেশ্য করে এ প্রশ্ন করেন। আন্দালিব রহমান পার্থ বলেন, বিএনপিকে জুলাইয়ের বিরুদ্ধে নিয়ে যাওয়ার চেষ্টা করা হয়। অথচ ট্রেজারি আসনে বসা প্রায় সবাই জেল খেটেছেন, জুলাই যোদ্ধা ছিলেন। মূলত জুলাই সনদ নিয়ে কোনো সমস্যা না, প্রশ্নটা হচ্ছে পুরো প্রক্রিয়া নিয়ে।

০৭:৫২ পিএম, ৩১ মার্চ ২০২৬ মঙ্গলবার

‘২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দিয়েছিল ডিপ স্টেট’

‘২০২৯ পর্যন্ত ক্ষমতায় থাকার অফার দিয়েছিল ডিপ স্টেট’

রাষ্ট্রের অন্দরমহলে সক্রিয় প্রভাবশালী ‘ডিপ স্টেট’ বা অদৃশ্য শক্তির নীলনকশার কথা জানিয়েছেন সাবেক উপদেষ্টা ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া। তিনি দাবি করেন, অন্তর্বর্তী সরকারকে ২০২৯ সাল পর্যন্ত ক্ষমতায় টিকিয়ে রাখার জন্য একটি পূর্ণাঙ্গ রোডম্যাপ অফার করা হয়েছিল। এর মূল লক্ষ্য ছিল আইনি মারপ্যাঁচের মাধ্যমে বিএনপি ও তারেক রহমানকে নির্বাচনী মাঠের বাইরে রাখা। বৃহস্পতিবার (২৬ মার্চ) বিকেলে স্বাধীনতা দিবস উপলক্ষে এনসিপি আয়োজিত বিশেষ আলোচনা সভায় আসিফ মাহমুদ এসব কথা বলেন।

০৮:৪৬ পিএম, ২৬ মার্চ ২০২৬ বৃহস্পতিবার

অন্তর্বর্তী সরকারের সক্ষমতা শেষ সীমায়: দেবপ্রিয় ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের সক্ষমতা শেষ সীমায়: দেবপ্রিয় ভট্টাচার্য

অন্তর্বর্তী সরকারের সংস্কার ও বিচারের সক্ষমতা এখন শেষ সীমায় পৌঁছেছে। এ মন্তব্য করেছেন সিপিডির সম্মানীয় ফেলো দেবপ্রিয় ভট্টাচার্য। তিনি বলেন, তাদের যতটুকু সংস্কার করার সুযোগ ছিল, যেটুকু সংস্কার করার জায়গা ছিল, যেটুকু বিচার করার জায়গা ছিল—ওনাদের দম ফুরিয়ে গেছে। রোববার (০৮ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর একটি হোটেলে সেন্টার ফর গভর্ন্যান্স স্টাডিজ (সিজিএস) আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। দেবপ্রিয় ভট্টাচার্য বলেন, অন্তর্বর্তী সরকারের যেটুকু সক্ষমতা, যেটুকু সম্ভাবনা, তা শেষ সীমায় চলে গেছে। এখন ওনারা যেটা করতে পারেন, তা হলো একটা ভালো নির্বাচন।

০৪:৫৭ পিএম, ৮ ফেব্রুয়ারি ২০২৬ রোববার

জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি

জামায়াত কর্মীর নিহতের ঘটনায় সরকারের বিবৃতি

শেরপুরে সাম্প্রতিক সহিংস ঘটনায় জামায়াতে ইসলামীর এক রাজনৈতিক কর্মীর নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে বিবৃতি দিয়েছে সরকার। বিবৃতিতে সহিংসতার সঙ্গে যুক্ত কোনো প্রাণহানিই গ্রহণযোগ্য নয় এবং এটি অত্যন্ত দুঃখজনক বলে উল্লেখ করা হয়েছে। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) প্রেস উইং থেকে এ বিবৃতি পাঠানো হয়েছে। বিবৃতিতে সরকার জাতীয় নির্বাচন আর মাত্র দুই সপ্তাহ দূরে থাকায় বিএনপি ও জামায়াতে ইসলামসহ সব রাজনৈতিক দলকে দায়িত্বশীল নেতৃত্ব প্রদর্শন এবং তাদের সমর্থকদের সংযম বজায় রাখার আহ্বান জানিয়েছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় সহিংসতা, ভয়ভীতি প্রদর্শন ও প্রাণহানির কোনো স্থান নেই বলে বিবৃতিতে বলা হয়।

১২:১৯ পিএম, ২৯ জানুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

থাইল্যান্ড থেকে ১৭৮ কোটি টাকার সয়াবিন তেল কিনছে সরকার

থাইল্যান্ড থেকে ১ কোটি ৩৫ লাখ ৭৫ হাজার লিটার সয়াবিন তেল আমদানির সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার। দেশের অভ্যন্তরীণ বাজারে ভোজ্যতেলের সরবরাহ স্বাভাবিক রাখতে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মঙ্গলবার (০৬ জানুয়ারি) অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠকে এ সংক্রান্ত একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব অনুমোদন দেয়া হয়। বৈঠক সূত্রে জানা গেছে, এ আমদানিতে সরকারের মোট ব্যয় ধরা হয়েছে ১৭৮ কোটি ৪৭ লাখ টাকা। এতে প্রতি লিটার সয়াবিন তেলের দাম পড়বে ১৩১ টাকা ৪৭ পয়সা। বাণিজ্য মন্ত্রণালয়ের প্রস্তাবের ভিত্তিতে আন্তর্জাতিকভাবে সরাসরি ক্রয় পদ্ধতিতে সুপারিশকৃত দরদাতা প্রতিষ্ঠান থাইল্যান্ডের প্রাইম ক্রপ ওয়ার্ল্ড কোম্পানি লিমিটেডের কাছ থেকে এ সয়াবিন তেল কেনা হবে। বৈঠকে শুধু সয়াবিন তেল নয়, দেশের জরুরি চাহিদা মেটাতে মসুর ডাল, সার এবং জ্বালানি তেল আমদানির পৃথক প্রস্তাবেও অনুমোদন দিয়েছে উপদেষ্টা পরিষদ কমিটি। এসব পণ্য দ্রুত আমদানির মাধ্যমে বাণিজ্য ও কৃষিখাতের সরবরাহ ব্যবস্থা সচল রাখতে সংশ্লিষ্টদের নির্দেশনা দেয়া হয়েছে। বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ বলেন, পণ্য আমদানির ক্ষেত্রে স্বচ্ছতা ও দ্রুততাকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া হচ্ছে। এ উদ্যোগ ভোজ্যতেলের বর্তমান বাজার পরিস্থিতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং রমজানসহ আসন্ন মাসগুলোতে কোনো ধরনের ঘাটতির আশঙ্কা থাকবে না। আপন দেশ/বিএবি

০৮:০১ পিএম, ৬ জানুয়ারি ২০২৬ মঙ্গলবার

‘উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন’

‘উগ্র গোষ্ঠীর সহিংসতার বিরুদ্ধে সতর্ক থাকুন’

সম্প্রতি সংগঠিত অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডের নিন্দা জানিয়েছে সরকার। একই সঙ্গে সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকার আহবান জানানো হয়েছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সরকারের পক্ষ থেকে বাংলাদেশের সব নাগরিককে আহবান জানানো হচ্ছে—কয়েকজন বিচ্ছিন্ন উগ্র গোষ্ঠীর দ্বারা সংঘটিত সব প্রকার সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তার সঙ্গে সতর্ক থাকুন। আমরা সহিংসতা, ভীতি প্রদর্শন, অগ্নিসংযোগ এবং জানমাল ধ্বংসের সব কর্মকাণ্ডকে দৃঢ়ভাবে ও দ্ব্যর্থহীনভাবে নিন্দা জানাই।

০২:১৯ পিএম, ১৯ ডিসেম্বর ২০২৫ শুক্রবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement