প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস
আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে জাতির উদ্দেশে উদ্দেশে ভাষণ দেবেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস। মঙ্গলবার (১০ ফেব্রয়ারি) সন্ধ্যা ৭টায় এ ভাষণ দেবেন তিনি। বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতার একযোগে এ ভাষণ সম্প্রচার করবে।
প্রধান উপদেষ্টার ফেসবুক পেজে এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
আরও পড়ুন<<>>হাদীর পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর
জুলাই গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে ত্রয়োদশ সংসদ নির্বাচন হচ্ছে বৃহস্পতিবার (১২ ফেব্রয়ারি)। জুলাই সনদের সংস্কার প্রস্তাবের বিষয়ে নাগরিকদের অনুমোদন নিতে একই দিনে গণভোটও হবে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































