Apan Desh | আপন দেশ

হাদীর পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৪:৪৯, ১০ ফেব্রুয়ারি ২০২৬

হাদীর পরিবারকে ফ্ল্যাটের দলিল-চাবি হস্তান্তর

ফাইল ছবি

শরীফ ওসমান হাদীর পরিবারের হাতে একটি ফ্ল্যাটের দলিল ও চাবি তুলে দিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় আয়োজিত অনুষ্ঠানে এ হস্তান্তর সম্পন্ন হয়। অনুষ্ঠানে শরীফ ওসমান হাদীর স্ত্রী ও পরিবারের কয়েকজন সদস্য উপস্থিত ছিলেন। প্রধান উপদেষ্টার জ্যেষ্ঠ সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মদ বিষয়টি নিশ্চিত করেন।

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের মাধ্যমে রাজধানীর লালমাটিয়া এলাকায় প্রস্তুত একটি রেডি ফ্ল্যাটের দলিল ও চাবি পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন <<>> কত আসনে ব‍্যালট পেপার পৌঁছেছে, জানালেন ইসি সচিব

অনুষ্ঠানে গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। উপস্থিত ছিলেন তথ্য উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আরও উপস্থিত ছিলেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের সচিব নজরুল ইসলাম এবং জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান ফেরদৌসী বেগম।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়