Apan Desh | আপন দেশ

‘অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৭:৩৬, ১৫ ফেব্রুয়ারি ২০২৬

‘অন্তর্বর্তী সরকারের সময় কোনো সাংবাদিককে জেলে যেতে হয়নি’

সৈয়দা রিজওয়ানা হাসান। ছবি: ফাইল ছবি

অন্তর্বর্তী সরকারের সময়ে মত প্রকাশের কারণে কোনো সাংবাদিককে কারাগারে যেতে হয়নি বলে দাবি করেছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

রোববার (১৫ ফেব্রুয়ারি) রাজধানীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এ দাবি করেন।

তথ্য উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকারের সময় মত প্রকাশের জন্য কাউকে জেলে যেতে হয়নি। তিনি উল্লেখ করেন, সাংবাদিক আনিস আলমগীর ও মঞ্জুরুল আলম পান্না মত প্রকাশের কারণে কারাবন্দি হননি। তার ভাষ্য অনুযায়ী, রাষ্ট্রযন্ত্রের কাছে হয়তো ভিন্ন কোনো তথ্য ছিল।

সরকারের সাফল্য-ব্যর্থতা প্রসঙ্গে তিনি বলেন, ১৮ মাসের সময়কাল নিয়ে এখনই মূল্যায়নের কিছু নেই। তিনি নিজের সর্বোচ্চ চেষ্টা করেছেন বলেও জানান। চূড়ান্ত মূল্যায়ন জনগণ করবে বলে মন্তব্য করেন তিনি।

আরেও পড়ুন <<>> আদালতের নির্দেশ পেলে ভোট পুনর্গণনার সিদ্ধান্ত হবে: ইসি আনোয়ারুল

এদিকে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারীর দায়িত্ব পালনকারী ফয়েজ আহমদ তৈয়্যব–এর দেশত্যাগ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, ফয়েজ তৈয়্যব আগে থেকেই বিদেশে অবস্থান করতেন। রাষ্ট্রীয় দায়িত্ব শেষ করে তিনি ফিরে গেছেন। দেড় বছর পরিবার থেকে দূরে থাকার পর তিনি নেদারল্যান্ডসে পরিবারের কাছে গেছেন। বিষয়টি ভিন্নভাবে দেখার সুযোগ নেই বলেও মন্তব্য করেন তিনি।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়