Apan Desh | আপন দেশ

সরকারি বাসভবন নিয়ে আসিফ নজরুলের আবেগঘন পোস্ট

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:৩০, ২০ ফেব্রুয়ারি ২০২৬

সরকারি বাসভবন নিয়ে আসিফ নজরুলের আবেগঘন পোস্ট

ছবি: ফাইল ছবি

অন্তর্বর্তীকালীন সরকারের আইন উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেছেন ড. আসিফ নজরুল। নতুন সরকার দায়িত্ব গঠন করায় সরকারি বাসভবন ছাড়তে হয়েছে তাকে। বাসা ছাড়ার সময় তিনি ফেসবুকে এক আবেগঘন স্ট্যাটাস দেন। 

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) তার ভেরিফাইড ফেসবুকে তিনি লিখেছেন, বাসাটির প্রতি মায়া জন্মে গেছে। দু-একদিনের মধ্যে আমরা চলে যাব এ বাসা থেকে। আমার মায়া রোগ আছে। এখন দেখি এ বাসাটার জন্যই অনেক মায়া লাগছে। বিশেষ করে ঝোপঝাড়, রোদ-ছায়া, চিলের ডানা আর বিশাল আকাশটার জন্য।

শুরুতে এ বড় সরকারি বাসায় ওঠার অভিজ্ঞতার কথা স্মরণ করে তিনি লেখেন, আমরা যখন হেয়ার রোডের এ বাসায় উঠি, সবার মন খারাপ হয়ে যায়। বেশি বড় জায়গা, বেশি বড় বাড়ি, এত বড় যে আপন ভাবা যায় না ঠিক।

সন্তানদের মন খারাপ হওয়ার প্রসঙ্গ তুলে তিনি আরও উল্লেখ করেন, ফুলার রোডের বন্ধুদের থেকে বিচ্ছিন্ন হয়ে গেল তারা। তবে বিদায়বেলায় এ বাসভবন ও আশপাশের প্রকৃতির প্রতি ভালোবাসার কথা জানিয়ে তিনি স্ট্যাটাসটি শেষ করেন ‘বিদায় হেয়ার রোড’ লিখে।

আরও পড়ুন <<>> ৮ উপদেষ্টার দফতর বণ্টন, কে কোন দায়িত্বে?

উল্লেখ্য, অন্তর্বর্তীকালীন সরকারে ড. আসিফ নজরুল আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় এবং সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টার দায়িত্ব পালন করেন। পরবর্তীতে নির্বাচনী তফসিল ঘোষণার পর ছাত্র প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করা উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া পদত্যাগ করলে, আসিফ নজরুল যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের দায়িত্বও গ্রহণ করেন।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়