Apan Desh | আপন দেশ

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১২:১০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১২:৩০, ১৮ ফেব্রুয়ারি ২০২৬

প্রধান উপদেষ্টার ফেসবুক পেজ বন্ধের ঘোষণা

ছবি : আপন দেশ

অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। বুধবার (১৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার ভেরিফায়েড ফেসবুক পেজের এক পোস্টে এই ঘোষণা দেয়া হয়।

পোস্টে বলা হয়, অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার অফিসিয়াল পেজটি আর সক্রিয় থাকবে না।

এতে আরও বলা হয়, গত ১৮ মাস সময়কাল জুড়ে সবার সহায়তা, আগ্রহ ও অংশগ্রহণের জন্য আমরা আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের সমর্থন, সহযোগিতা, সমালোচনা আমাদের যাত্রাকে আরও মূল্যবান ও সমৃদ্ধ করেছে।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি প্রধানমন্ত্রীর অভিনন্দন

উল্লেখ্য, প্রধান উপদেষ্টার অফিশিয়াল পেজের নাম ‘Chief Adviser GOB (Head of the Government)’ খোলা হয় ১৪ আগস্ট ২০২৪ সালে। এই পেজে বর্তমানে প্রায় ৪৪ লাখের বেশি ফলোয়ার রয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়