Apan Desh | আপন দেশ

উপদেষ্টা পরিষদের সব সদস্যের সম্পদের বিবরণ প্রকাশ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২৭, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৯:৪৫, ১০ ফেব্রুয়ারি ২০২৬

উপদেষ্টা পরিষদের সব সদস্যের সম্পদের বিবরণ প্রকাশ

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের সম্পদের বিবরণ প্রকাশ করেছে সরকার। একই সঙ্গে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হিসেবে সমমর্যাদায় থাকা ব্যক্তিদের সম্পদের তথ্যও প্রকাশ করা হয়েছে। বিবরণীতে সংশ্লিষ্ট ব্যক্তিদের স্ত্রী বা স্বামীর সম্পদের পরিমাণও অন্তর্ভুক্ত রয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে। ওই প্রজ্ঞাপনের মাধ্যমে সম্পদের বিবরণী আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, ২০২৪ সালের ১ অক্টোবর মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা নির্দেশনার আলোকে অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা, সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিবর্গ এবং তাদের স্ত্রী–স্বামীর সম্পদের হিসাব প্রকাশ করা হয়েছে। এ বিবরণীতে ২০২৪ সালের ৩০ জুন থেকে ২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সময়কালের সম্পদের তথ্য অন্তর্ভুক্ত রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতন ঘটে। এর পর ৮ আগস্ট অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণ করে।

আরও পড়ুন <<>> সিলেটে ভূমিকম্প অনুভূত

দায়িত্ব নেয়ার দুই সপ্তাহ পর জাতির উদ্দেশে দেয়া ভাষণে প্রধান উপদেষ্টা দুর্নীতির বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানান। সে সময় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন, তার সরকারের সব উপদেষ্টার সম্পদের বিবরণ দ্রুত প্রকাশ করা হবে।

তিনি বলেছিলেন, বর্তমান সরকার দুর্নীতির বিরুদ্ধে স্পষ্ট অবস্থান নিয়েছে। সরকারের সব উপদেষ্টা নির্ধারিত সময়ের মধ্যেই তাদের সম্পদের বিবরণ প্রকাশ করবেন। পর্যায়ক্রমে এটি সব সরকারি কর্মকর্তার জন্য নিয়মিত ও বাধ্যতামূলক করা হবে।

ঘোষণার প্রায় দেড় বছর পর এসে প্রধান উপদেষ্টা নিজেসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের সম্পদের বিবরণী প্রকাশ করল সরকার।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

ইতালিতে ঢাকাগামী বিমানে আটকা আড়াই শতাধিক যাত্রী সিঙ্গাপুর থেকে এক কার্গো এলএনজি কিনবে সরকার কিসের হাসিনা! শুধু আওয়াজ-টাওয়াজ শোনা যায়: স্বরাষ্ট্রমন্ত্রী বাংলাদেশসহ ১৪ দেশের প্রতিরক্ষা জোটে কমান্ডার নিয়োগ রোববার চট্টগ্রামে যাচ্ছেন প্রধানমন্ত্রী আওয়ামী লীগের সঙ্গে গণতন্ত্র যায় না: মির্জা ফখরুল মেহেরপুর সীমান্তে নারীসহ ৫ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির প্রতিরোধে ব্যর্থ থাইল্যান্ডে ১৪ বছরের শিক্ষার্থীর গুলিতে নিহত ৬ জাপানে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ডলফিন কাঁচা মরিচের দাম কমলেও ডিমের দাম বাড়তি শিশুদের সুরক্ষায় ব্যর্থ, মেটাকে সাড়ে ১১ হাজার কোটি টাকা জরিমানা এক দিনের ব্যবধানে কমলো স্বর্ণের দাম বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম সিলেটে দুই বাসের সংঘর্ষে প্রাণ গেল আটজনের জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করতে ট্রাম্পের নতুন নির্বাহী আদেশ
Footer Advertisement