Apan Desh | আপন দেশ

সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১০, ৯ ফেব্রুয়ারি ২০২৬

সম্ভবত আজই শেষ প্রেস কনফারেন্স: শফিকুল আলম

প্রেস সচিব শফিকুল আলম

ত্রয়োদশ জাতীয় সংষদ নির্বাচনকে সামনে রেখে প্রেস ব্রিফিং করেছে প্রধান উপদেষ্টার প্রেস উইং। এ সময় আজকেরটাই সম্ভবত শেষ ব্রিফিং বলে মন্তব্য করেন প্রেস সচিব শফিকুল আলম।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত ব্রিফিংয়ে তিনি এ মন্তব্য করেন।

শফিুকল আলম বলেন, গত ১৮ মাসে আমরা সবসময়ই নিউজ যত দ্রুত সম্ভব আপনাদের কাছে পৌঁছে দেয়ার চেষ্টা করেছি। প্রতিটি ঘটনার সঙ্গে সরকারের অবস্থা কি তা আমরা আপনাদের জানিয়েছি।
 
প্রদান উপদেষ্টার ফেসবুক পেজে সব ধরনের তথ্য জানানো হয়েছে জানিয়ে তিনি বলেন, প্রধান উপদেষ্টার পেজে এমন কোনো নিউজ নাই, যেটা আমরা শেয়ার করিনি। পেজ বিশ কোটি বার ভিউ হয়েছে মিনিমাম, সবকিছু মিলিয়ে।
  
প্রেস ব্রিফিংয়ে বেশিরভাগ প্রশ্নের উত্তর দেয়ার চেষ্টা হয়েছে জানিয়ে তিনি বলেন, মাঝেমধ্যে বিভিন্ন সময় প্রেস কনফারেন্সের যত কোশ্চেন আপনাদের ছিল, সব কোশ্চেনই আমরা নিয়েছি।
 
এ সময় প্রেস উইংয়ের আরেক সদস্য আজাদ মজুমদার বলেন, আমরা আপনাদেরকে সহযোগিতা করার চেষ্টা করেছি, আপনাদের সহযোগিতা পেয়েছি। আগামী সপ্তাহে আশা করছি আমরা টেবিলের ওপারে আপনাদের সঙ্গেই থাকব।
  
আরেক সদস্য ফয়েজ আহমদ বলেন, আমি সবসময় আপনাদের সঙ্গে বেশি ক্লোজ থেকেছি। সম্পূর্ণ পেশাদারিত্বের সঙ্গে কাজ করার চেষ্টা করেছি। নানা কারণে আমরা এক্সট্রা অর্ডিনারি অবস্থার মধ্যে দিয়ে গিয়েছি। আমাদের কোনো আচরণে আপনারা কষ্ট পেয়ে থাকলে আমরা স্যরি।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়