Apan Desh | আপন দেশ

গোবিপ্রবি

গোবিপ্রবির আশপাশে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ

গোবিপ্রবির আশপাশে ইচ্ছেমতো ভাড়া আদায়ের অভিযোগ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আশপাশের বিভিন্ন এলাকায় দৈনন্দিন যাতায়াতে অটোর ভাড়া নিয়ে ভোগান্তিতে পড়ছেন শিক্ষার্থীরা। নির্দিষ্ট কোনো ভাড়ার তালিকা না থাকায় চালকরা নিজেদের ইচ্ছামতো ভাড়া নিচ্ছেন বলে অভিযোগ শিক্ষার্থীদের। অনেক সময় ভাড়া নিয়ে কথা বলতে গেলে চালকদের দুর্ব্যবহারের শিকারও হতে হচ্ছে তাদের। পাচুরিয়া ব্রিজ ভেঙে যাওয়ার পর থেকে আগে থেকে বেশি ভোগান্তিতে পড়ছে শিক্ষার্থীরা। আগে ঘণ্টায় ঘণ্টায় বাস থাকায় শিক্ষার্থীদের কষ্ট কিছুটা লাঘব পেলেও বর্তমানে ক্যাম্পাস থেকে আনসার মাঠ এবং ক্যাম্পাস থেকে ঘোনাপাড়া হয়ে পাচুরিয়া পর্যন্ত বাস চলাচল করে। আগের মতো ঘণ্টাভিত্তিক বাস সেবা চালু নেই এবং অতিরিক্ত সময় ব্যয় হয় শিক্ষার্থীদের। এতে অনেকটা বাধ্য হয়েই যাতায়াতে অটো ব্যবহার করতে হচ্ছে শিক্ষার্থীদের। 

০৪:০৯ পিএম, ৮ নভেম্বর ২০২৬ রোববার

গোবিপ্রবির দুই ছাত্রী হলে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

গোবিপ্রবির দুই ছাত্রী হলে চুরির ঘটনায় নিরাপত্তা নিয়ে শঙ্কা

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) ছাত্রীদের দুই আবাসিক হল বনলতা ও অপরাজিতায় চুরির ঘটনা ঘটেছে।  এ ঘটনায় হলের নিরাপত্তাব্যবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। বুধবার (২৮ অক্টোবর) ভোর আনুমানিক ৪টার দিকে এ ঘটনা ঘটেছে বলে জানান হলের শিক্ষার্থীরা।  জানা যায়, বনলতা হলে জানালা দিয়ে একটি ল্যাপটপ নেয়ার চেষ্টা করেন এক ব্যক্তি। বিষয়টি টের পেয়ে ছাত্রীরা তাকে ধাওয়া করেন। এ সময় ল্যাপটপ কাদায় ফেলে দেয় ওই ব্যক্তি। পরে হলের দেয়াল টপকে পালিয়ে যান। এছাড়া, একই হলের আরেক শিক্ষার্থীর ২ হাজার ৬০০ টাকা চুরির অভিযোগ পাওয়া গেছে।

০৭:৫০ পিএম, ২৮ অক্টোবর ২০২৬ বুধবার

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী 

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়। প্রকাশিত তালিকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ পাওয়া শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের সুলতানা আনজুম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এস. এম. ইসমাইল, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের সিমা রয়।  

০৪:০১ পিএম, ৭ অক্টোবর ২০২৬ বুধবার

শিক্ষক সংকট নিরসনের দাবিতে গোবিপ্রবির ভিসিকে ৭ ঘণ্টা অবরুদ্ধ

শিক্ষক সংকট নিরসনের দাবিতে গোবিপ্রবির ভিসিকে ৭ ঘণ্টা অবরুদ্ধ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আর্কিটেকচার বিভাগে দীর্ঘদিনের শিক্ষক সংকট নিরসনের দাবিতে আন্দোলনে নেমেছেন বিভাগের সাধারণ শিক্ষার্থীরা। প্রয়োজনীয় সংখ্যক শিক্ষক না থাকায় নিয়মিত ক্লাস ও পরীক্ষা কার্যক্রম ব্যাহত হচ্ছে। পাশাপাশি বিভাগের অধিকাংশ ব্যাচ সেশনজটে পড়েছে বলেও অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। এদিকে আন্দোলনের এক পর্যায়ে দুপুর ১২টা থেকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. সোহেল হাসানকে তার দফতরে অবরুদ্ধ করে রাখেন শিক্ষার্থীরা। রাত ৮টা পর্যন্ত টানা সাত ঘণ্টারও বেশি সময় ধরে তিনি নিজ দফতরে অবরুদ্ধ অবস্থায় রয়েছেন।

১০:০২ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৬ সোমবার

গোবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু

গোবিপ্রবিতে ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড চালু

পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আরও বেশি গবেষণামুখী করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে। সোমবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রথমবারের মতো সেরা গবেষকদের স্বীকৃতি প্রদানে এ উদ্যোগ গ্রহণ করেন। এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ছোটো ছোটো উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের শিক্ষকদের গবেষণা সম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। সেসঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।

০৬:৫১ পিএম, ৮ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

গোবিপ্রবিতে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ কর্মসূচির অংশ হিসেবে পাঁচ বছরে দেশব্যাপী ২৫ কোটি গাছ লাগানোর লক্ষ্য নিয়ে শুরু করা ‘একটি শিশু একটি বৃক্ষ’ আলোকে এ কর্মসূচি শুরু হয়েছে। মঙ্গলবার (০১ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন চত্বরে কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান। এ সময় তিনি একটি কাঁঠাল গাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা করেন।

০৩:৪৬ পিএম, ১ সেপ্টেম্বর ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবিতে নিন্মমানের আইডি কার্ড প্রদান, ক্ষোভ শিক্ষার্থীদের

গোবিপ্রবিতে নিন্মমানের আইডি কার্ড প্রদান, ক্ষোভ শিক্ষার্থীদের

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) শিক্ষার্থীদের নিম্নমানের ও অস্পষ্ট স্টুডেন্ট আইডি কার্ড সরবরাহের অভিযোগ ওঠেছে। এ ঘটনায় মানসম্মত আইডি কার্ড পুনরায় প্রস্তুত করে দেয়ার দাবি জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অনার্স ও মাস্টার্সের শিক্ষার্থীরা। রোববার (৩০ আগস্ট) লোকপ্রশাসন বিভাগের পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের কাছে দেয়া এক লিখিত অভিযোগপত্রে এ দাবি জানানো হয়। অভিযোগপত্রটি বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন, বিভাগীয় চেয়ারম্যান ও প্রক্টরের মাধ্যমে রেজিস্ট্রারের কাছে পাঠানো হয়েছে।

০৪:৪০ পিএম, ৩০ আগস্ট ২০২৬ রোববার

গোবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক

গোবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ড. মো. সোহেল হাসান। মঙ্গলবার (২৫ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগ দেয়া হয়েছে। প্রকাশিত প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের ২০২৪ সালের  ২৯ অক্টোবরে প্রজ্ঞাপনের (ঙ) নম্বর শর্ত মোতাবেক এ নিয়োগ দেয়া হয়। এর আগে ড. মো. সোহেল হাসানকে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদ থেকে অব্যাহতি দিয়ে বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ দেয়া হলো।

০৭:৩৬ পিএম, ২৫ আগস্ট ২০২৬ মঙ্গলবার

গোবিপ্রবির হল ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন

গোবিপ্রবির হল ডাইনিংয়ে নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিজয় দিবস হলের ডাইনিংয়ে শিক্ষার্থীদের নিষিদ্ধ পিরানহা মাছ পরিবেশন করা হয়েছে। এ ঘটনায় আবাসিক শিক্ষার্থীরা ক্ষোভ প্রকাশ করেছে। শিক্ষার্থীদের অভিযোগ, শুক্রবার(৩১ জুলাই) রাতের খাবারে রুপচাঁদা মাছের নামে অতিরিক্ত মূল্যে পিরানহা মাছ পরিবেশন করা হয়। খাবার খাওয়ার সময় মাছের দাঁত দেখে কয়েকজন শিক্ষার্থী সন্দেহ প্রকাশ করলে ডাইনিং কর্তৃপক্ষ প্রথমে সেটিকে রুপচাঁদা মাছ বলে দাবি করে। পরে শিক্ষার্থীদের প্রশ্নের মুখে ডাইনিং পরিচালক মনির ইসলাম মাছটি পিরানহা বলে স্বীকার করে। 

০৫:৩২ পিএম, ১ আগস্ট ২০২৬ শনিবার

গোবিপ্রবিতে নবীনদের আগমন-প্রত্যাশা

গোবিপ্রবিতে নবীনদের আগমন-প্রত্যাশা

সম্প্রতি গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম সম্পন্ন হয়েছে। ভর্তি প্রক্রিয়া শেষে নতুন শিক্ষার্থীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। নতুন পরিবেশ, নতুন বন্ধু, সম্মানিত শিক্ষক এবং সিনিয়রদের সান্নিধ্যে শুরু হয়েছে তাদের জীবনের এক নতুন অধ্যায়। এ প্রেক্ষাপটে নবীন শিক্ষার্থীদের অনুভূতি, প্রত্যাশা ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন ডেইলী আপনদেশ-এ। শিক্ষার্থীদের বক্তব্যে উঠে এসেছে বিশ্ববিদ্যালয় জীবন নিয়ে উচ্ছ্বাস, শিক্ষার মান, ক্যাম্পাসের পরিবেশ, শিক্ষক-শিক্ষার্থীর আন্তরিক সম্পর্ক, সিনিয়রদের সহযোগিতা এবং নিজেদের দক্ষ ও আদর্শ নাগরিক হিসেবে গড়ে তোলার দৃঢ় প্রত্যয়।

০৪:২৮ পিএম, ২২ জুলাই ২০২৬ বুধবার

গোবিপ্রবির ১৬ শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

গোবিপ্রবির ১৬ শিক্ষক স্থায়ীভাবে চাকরিচ্যুত

শিক্ষাছুটির নির্ধারিত সময় শেষ হওয়ার পরও কর্মস্থলে যোগদান না করায় ১৬ শিক্ষককে স্থায়ীভাবে চাকরি থেকে অব্যাহতি দিয়েছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি)। রোববার (২৮ জুন) এ সংক্রান্ত একটি অফিস আদেশ বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামানের স্বাক্ষরে প্রকাশ করা হয়। এর আগে মঙ্গলবার (২৩ জুন) অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ৪৩তম রিজেন্ট বোর্ড সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত নেয়া হয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, অননুমোদিতভাবে বিদেশে অবস্থান করা এসব শিক্ষকদের সঙ্গে একাধিকবার যোগাযোগ করা হলেও তারা কর্মস্থলে যোগ দেননি। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে এ কঠোর পদক্ষেপ নেয়া হয়েছে।

০৮:৫৯ পিএম, ২৮ জুন ২০২৬ রোববার

গোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোবিপ্রবিতে জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে ‘জাতীয় হাই স্কুল প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬’-এর আঞ্চলিক পর্ব। তরুণ প্রজন্মকে ভবিষ্যতের প্রযুক্তিনির্ভর বিশ্বের জন্য প্রস্তুত করতে এবং তাদের প্রোগ্রামিং ও গণনাভিত্তিক চিন্তাধারায় দক্ষ করে তুলতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতার আয়োজন করে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) ও জাতীয় সাইবার সিকিউরিটি এজেন্সি (এনসিএসএ)। শনিবার (১৬ মে) সকাল ১০টায় গোবিপ্রবির কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের কক্ষে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা শুরু হয়। এসময় জাতীয় প্রোগ্রামিং প্রতিযোগিতা-২০২৬, জাতীয় কুইজ-২০২৬, সিএসও ও নিরাপদ ইন্টারনেট দিবসের কুইজ, সাইবার সিকিউরিটি অলিম্পিয়াড-২০২৬ এবং নিরাপদ ইন্টারনেট দিবস উপলক্ষে সেমিনারের আয়োজন করা হয়।

০৬:৫৪ পিএম, ১৭ মে ২০২৬ রোববার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement