Apan Desh | আপন দেশ

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী 

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:০১, ৭ অক্টোবর ২০২৬

প্রধানমন্ত্রী স্বর্ণপদক পাচ্ছেন গোবিপ্রবির ১০ শিক্ষার্থী 

ফাইল ছবি, আপন দেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগের মোট ১০ জন শিক্ষার্থী প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯, ২০২০ ও ২০২১ পাওয়ার জন্য মনোনীত হয়েছেন। বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) এক বিজ্ঞপ্তিতে সর্বমোট ৪৬৯ জন শিক্ষার্থীর একটি চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয়।

প্রকাশিত তালিকায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধানমন্ত্রী স্বর্ণপদক ২০১৯ পাওয়া শিক্ষার্থীরা হলেন আইন বিভাগের সুলতানা আনজুম, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের এস. এম. ইসমাইল, সমাজবিজ্ঞান বিভাগের রফিকুল ইসলাম এবং ইংরেজি বিভাগের সিমা রয়।  

আরও পড়ুন<<>>শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধির আহবান ইবি উপাচার্যের

প্রকম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের মো. হাফিজুর রহমান, বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি বিভাগের সজল রয়, পরিসংখ্যান বিভাগের মোহাম্মদ হাবিবুল্লাহ আলামিন, মার্কেটিং বিভাগের তাহিরা খাতুন এবং লোকপ্রশাসন বিভাগের সাইকুলিন হুসাইন।   
 
শিক্ষাবর্ষের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের পিংকি খানম।  

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষায় মেধাবিকাশে উৎসাহিত করতে মেধাবী শিক্ষার্থীদের প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করা হয়। ২০০৫ সাল থেকে প্রধানমন্ত্রী স্বর্ণপদক প্রদান করে আসছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়