Apan Desh | আপন দেশ

গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৮:০৯, ২৬ আগস্ট ২০২৬

গোবিপ্রবিতে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত

ফাইল ছবি, আপন দেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) পালিত হয়েছে।

মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর জন্ম ও মৃত্যুর পুণ্যময় দিনটি উপলক্ষে বুধবার (২৬ আগস্ট) বাদ যোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে সংক্ষিপ্ত আলোচনা ও বিশেষ দোয়া মাহফিল হয়। 

আরও পড়ুন<<>>গোবিপ্রবিতে নতুন উপাচার্য অধ্যাপক

সংক্ষিপ্ত আলোচনায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান হযরত মুহাম্মদ (সা.) এর জীবন ও আদর্শের নানা দিক তুলে ধরেন। তিনি বলেন, ইসলাম ধর্ম কেবল জানার মধ্যে সীমাবদ্ধ নয়। বরং ইসলামের অনুশাসন বাস্তবিক জীবনে মেনে চলার নামই ইসলাম। তাই আমাদের ব্যক্তি জীবনে মহানবী (সা.) এর যাপিত জীবনের আদর্শকে অনুসরণ করে প্রকৃত মানুষ হওয়ার ওপর গুরুত্বারোপ করতে হবে।

পরে মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করে দোয়া পরিচালনা করেন বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম আব্দুল্লাহ আল মামুন।
এ সময় বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়