Apan Desh | আপন দেশ

গোবিপ্রবি’তে অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৬:১৬, ৬ অক্টোবর ২০২৬

আপডেট: ১৭:২০, ৬ অক্টোবর ২০২৬

গোবিপ্রবি’তে অত্যাধুনিক গবেষণাগার উদ্বোধন

ছবি: আপন দেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) উদ্ভিদবিজ্ঞান বিভাগের নবনির্মিত অত্যাধুনিক গবেষণাগারের উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (০৬ অক্টোবর) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবনের দশম তলায় এ গবেষণাগারের শুভ উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান।

উদ্বোধনী অনুষ্ঠানে উপাচার্য বলেন, একটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রাণ হলো তার গবেষণাগার। নতুন এ ল্যাব উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের গবেষণায় নতুন দিগন্ত উন্মোচন করবে এবং দেশের কৃষি ও জীববৈচিত্র্য নিয়ে মৌলিক গবেষণায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। 

আরও পড়ুন<<>>দেশসেরা গুণী শিক্ষক সম্মাননা পেলেন বাকৃবি অধ্যাপক ড. মো. বাহানুর রহমান

এসময় আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, উদ্ভিদবিজ্ঞান বিভাগের সভাপতি, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীবৃন্দ।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়