Apan Desh | আপন দেশ

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৮:২৫, ১৪ মে ২০২৬

গোবিপ্রবিতে ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন

ছবি: আপন দেশ

শিক্ষা ও গবেষণার মানোন্নয়নের লক্ষ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন বিভাগের ভেটেরিনারি টিচিং হাসপাতাল উদ্বোধন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৪ মে) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর নবনির্মিত ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধন করেন। এসময় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান উপস্থিত ছিলেন।

ভেটেরিনারি টিচিং হাসপাতালের উদ্বোধনের সময় উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর বলেন, শিক্ষার্থীদের শ্রেণিকক্ষে পাঠদানের সঙ্গে ব্যবহারিক শিক্ষার জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। আমরা ক্রমান্বয়ে এ হাসপাতালটির মানোন্নয়ন করব। আশা করি এর মাধ্যমে শিক্ষার্থীরা উপকৃত হবে। 

আরও পড়ুন<<>>জানুয়ারি-এপ্রিলেই এসএসসি-এইচএসসি পরীক্ষা চান অংশীজনরা

পরে উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর কেন্দ্রীয় ক্যাফেটারিয়ার ৩য় তলার উর্দ্ধমুখী সম্প্রসারণের উদ্বোধন করেন।
এ সময় ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ড. মোঃ কামরুজ্জামান, রেজিস্ট্রার মো. এনাউজ্জামান, আইকিউএসি’র পরিচালক ড. মো. বশির উদ্দীন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুবসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। 

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়