Apan Desh | আপন দেশ

গোবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:২৪, ১৩ সেপ্টেম্বর ২০২৬

গোবিপ্রবির কৃষি অনুষদের নতুন ডিন

অধ্যাপক ড. এস এম আহসান

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) কৃষি অনুষদের নতুন ডিন হিসেবে নিয়োগ পেয়েছেন কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান।

রোববার (১৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. এনামউজ্জামান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের পূর্ববর্তী ডিনের মেয়াদ পূর্ণ হওয়ায় বিশ্ববিদ্যালয় আইন-২০০১-এর ২৩(৫) ধারা অনুযায়ী কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. এস এম আহসানকে কৃষি অনুষদের ডিন হিসেবে নিয়োগ দেয়া হয়েছে।

অফিস আদেশ অনুযায়ী, ডিন হিসেবে তার মেয়াদকাল হবে দুই বছর। নিয়োগটি দায়িত্ব গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রচলিত নিয়ম অনুযায়ী ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। 

আরও পড়ুন<<>>একাদশে ভর্তির আবেদন শেষ হচ্ছে আজ

এদিকে একই অফিস আদেশে কৃষি বিভাগের সহযোগী অধ্যাপক ড. জিলহাস আহমেদ জুয়েলের পূর্ববর্তী ডিন হিসেবে দায়িত্ব পালনের জন্য অভিনন্দন ও ধন্যবাদ জানানো হয়েছে। তিনি ১১ সেপ্টেম্বর ২০২৪ থেকে ১০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত কৃষি অনুষদের ডিন হিসেবে দায়িত্ব পালন করেন।

নবনিযুক্ত ডিন সহযোগী অধ্যাপক ড. এস এম আহসান বলেন, আজকে কৃষি অনুষদের ডিন হিসেবে আমি যোগদান করেছি। আমার প্রধান লক্ষ্য হচ্ছে, আগের ডিন মহোদয়রা যেভাবে সফলভাবে অনুষদটাকে পরিচালনা করেছেন, সে ধারাবাহিকতা বজায় রাখা।

তিনি আরও বলেন, কৃষি ও মৎস্যবিজ্ঞান বিভাগের বাংলাদেশের প্রেক্ষাপটে অপার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে গবেষণার ক্ষেত্রে। তাই আমার প্রধান কাজ হচ্ছে কৃষি বিভাগ ও মৎস্যবিজ্ঞান বিভাগের জন্য একটি সুস্থ ও উপযুক্ত গবেষণার পরিবেশ তৈরি করা। যেন এখান থেকে আমরা ভালো গবেষণা করতে পারি এবং ভালো পাবলিকেশন হয়।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়