Apan Desh | আপন দেশ

গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:১৭, ১০ নভেম্বর ২০২৬

গোবিপ্রবিতে আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস উদযাপন

ছবি: আপন দেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) আন্তর্জাতিক হিসাববিজ্ঞান দিবস-২০২৬ উদযাপিত হয়েছে। 

'একাউন্টটিং ফর গুড গভর্নেন্স' প্রতিপাদ্যে দিবসটি উদযাপন করে বাংলাদেশ অ্যাকাউন্টিং অ্যাসোসিয়েশন ও বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগ।

দিবসটি উপলক্ষে মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বর্ণাঢ্য র‍্যালি হয়। র‍্যালিতে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান, উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ড. মো. সোলাইমান হোসাইন, প্রক্টর ড. এস এম আহসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দফতরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, এআইএস বিভাগের সভাপতি মো. রবিউল ইসলামসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। 

আরও পড়ুন<<>>কৃষি গুচ্ছ নিয়ে ভিসির নামে ভুয়া বক্তব্য, প্রতিবাদ বাকৃবির

পরে দুপুর ১টায় উপ-উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মাদ আতাউর রহমান ও কোষাধ্যক্ষ অধ্যাপক ড. খসরুল আলমকে সঙ্গে নিয়ে কেক কাটেন বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা।

এর আগে এআইএস বিভাগের শিক্ষক-শিক্ষার্থীরা অনলাইন সেমিনারে যোগদান করেন। সেমিনারে সুশাসন প্রতিষ্ঠায় হিসাববিজ্ঞানের ভূমিকা তুলে ধরে বক্তারা বলেন, স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে দক্ষ হিসাববিদ গড়ে তুলতে হবে। যাতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়