Apan Desh | আপন দেশ

গোবিপ্রবির নতুন ভিসি মো. নাজমুস সাদাত

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৯:০৭, ১৯ জুলাই ২০২৬

আপডেট: ২১:৩৬, ১৯ জুলাই ২০২৬

গোবিপ্রবির নতুন ভিসি মো. নাজমুস সাদাত

ফাইল ছবি, আপন দেশ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) নতুন উপাচার্য (ভিসি) হিসেবে নিয়োগ পেয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি অ্যান্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. মো. নাজমুস সাদাত।

রোববার (১৯ জুলাই) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের জারি করা এক প্রজ্ঞাপনে এ নিয়োগের তথ্য জানানো হয়। রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্যের অনুমোদনক্রমে ‘গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন, ২০০১ (সংশোধিত-২০২৫)’ এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ পদে নিয়োগ দেয়া হয়েছে। 

আরও পড়ুন<<>>ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের ২ মাসের এমপিওর চেক ছাড়

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তিনি চার বছরের জন্য উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করবেন। তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতন-ভাতা ও বিধি অনুযায়ী অন্যান্য সুবিধা ভোগ করবেন। বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও উল্লেখ করা হয়েছে।
শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব মো. শাহ আলম সিরাজ স্বাক্ষরিত এ আদেশ জনস্বার্থে অবিলম্বে কার্যকর হবে।

নতুন উপাচার্য নিয়োগের খবরে ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক ও কর্মকর্তাদের মধ্যে আলোচনা ও প্রত্যাশার সৃষ্টি হয়েছে। শিগগিরই তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়