ফাইল ছবি, আপন দেশ
পাঠদানের পাশাপাশি শিক্ষকদের আরও বেশি গবেষণামুখী করতে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) ভাইস চ্যান্সেলর’স বেস্ট রিসার্চার অ্যাওয়ার্ড ২০২৬ প্রদানের উদ্যোগ নেয়া হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের গবেষণা কার্যক্রম আরও গতিশীল হবে।
সোমবার (০৭ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. মো. সোহেল হাসান প্রথমবারের মতো সেরা গবেষকদের স্বীকৃতি প্রদানে এ উদ্যোগ গ্রহণ করেন।
এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. মো. সোহেল হাসান বলেন, ছোটো ছোটো উদ্যোগ বাস্তবায়নের মধ্য দিয়েই বিশ্ববিদ্যালয় এগিয়ে যায়। সেদিক থেকে আমরা চেষ্টা করছি কীভাবে আমাদের শিক্ষকদের গবেষণা সম্পৃক্ততা বৃদ্ধি করা যায়। সেসঙ্গে আন্তর্জাতিক মানের গবেষণা ও প্রকাশনার ক্ষেত্রে আমাদের বিশ্ববিদ্যালয়ের শক্ত অবস্থান তৈরি করাই আমাদের লক্ষ্য।
আরও পড়ুন<<>>বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক রফিকুল ইসলাম
চলতি বছর এ অ্যাওয়ার্ডের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদ থেকে একজন করে শিক্ষক নির্বাচিত হবেন। মূল্যায়নের ক্ষেত্রে ২০২৫ সালের জুলাই থেকে ২০২৬ সালের ৩০ জুন পর্যন্ত প্রকাশিত গবেষণাপত্র বিবেচনায় নেয়া হবে। এ ক্ষেত্রে প্রযোজ্য শর্ত অনুযায়ী ইমপ্যাক্ট ফ্যাক্টর সম্পন্ন জার্নালে প্রকাশিত গবেষণাপত্রকে গুরুত্ব দেয়া হবে।
বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারের পরিচালক অধ্যাপক ড. মো. শামসুল আরেফিন বলেন, আগ্রহী শিক্ষকদের ১৫ সেপ্টেম্বর বিকেল ৪টার মধ্যে নির্ধারিত গুগল ফর্ম ( https://forms.gle/3j6nxSFNAxbvv9NS6 ) পূরণের মাধ্যমে আবেদন করতে হবে। নির্ধারিত সময়ের পর কোনো আবেদন গ্রহণ করা হবে না।
গুগল ফর্ম পূরণে কোনো ধরনের সমস্যা হলে বিশ্ববিদ্যালয়ের রিসার্চ সেন্টারে কর্মরত বৈজ্ঞানিক কর্মকর্তা মো. আব্দুল কাদের শাকিলের সঙ্গে যোগাযোগ করতে হবে।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।





































