ছবি: আপন দেশ
শিক্ষা ও গবেষণার মানোন্নয়নে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (গোবিপ্রবি) বিভিন্ন বিভাগে প্রায় ৩১ লাখ টাকা মূল্যের আধুনিক শিক্ষা সরঞ্জাম সরবরাহ করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সোমবার (১১ মে) উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর তার নিজ দফতরে সংশ্লিষ্ট বিভাগীয় প্রধানদের হাতে মাল্টি মিডিয়া প্রজেক্টরসহ বিভিন্ন ল্যাব উপকরণ হস্তান্তর করেন।
প্রথম ধাপে ১১ বিভাগের জন্য মাল্টিমিডিয়া প্রজেক্টর, কৃষি বিভাগের জন্য পাওয়ার টিলার, সিডার মেশিন, পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জন্য হট প্লেট, ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক ইঞ্জিনিয়ারিং ও মনোবিজ্ঞান বিভাগের জন্য ল্যাব উপকরণ সরবরাহ করা হয়েছে।
আরও পড়ুন<<>>বৈষম্যমূলক সিদ্ধান্ত বাতিলের দাবি ইবি ছাত্রদলের
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার গুণগত মান বৃদ্ধি এবং গবেষণা কার্যক্রমকে এগিয়ে নিতে এ ধরনের উদ্যোগ ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানান উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর। এছাড়া অফিসের কাজে গতিশীলতা আনতে রেজিস্ট্রার দফতরসহ বিভিন্ন অফিসের জন্য কম্পিউটার, প্রিন্টার ও স্ক্যানার হস্তান্তর করেন।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জীব বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. শরাফত আলী, কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, পরিকল্পনা, উন্নয়ন ও ওয়ার্কস দফতরের পরিচালক মোহাম্মদ আশিকুজ্জামান ভূঁইয়াসহ বিভিন্ন বিভাগের সভাপতি, শিক্ষক ও কর্মকর্তা।
আপন দেশ/এসআর
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































