Apan Desh | আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ-আহতদের স্মরণে ছাত্রদলের দোয়া

গোবিপ্রবি প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২১:০০, ২২ জুলাই ২০২৬

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ-আহতদের স্মরণে ছাত্রদলের দোয়া

ছবি: আপন দেশ

জুলাই গণঅভ্যুত্থানে শহীদদের আত্মার মাগফেরাত এবং আহতদের দ্রুত সুস্থতা কামনায় গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) ছাত্রদলের উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে দোয়া ও মিলাদ মাহফিল হয়েছে।

বুধবার (২২ জুলাই) বাদ আসর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

দোয়া মাহফিলে জুলাই গণ-অভ্যুত্থানে আত্মোৎসর্গকারী শহীদদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। একই সঙ্গে আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা, দীর্ঘায়ু কামনা করে মহান আল্লাহর দরবারে প্রার্থনা করা হয়। দোয়া মাহফিলে গোবিপ্রবি শাখা ছাত্রদলের নেতাকর্মীসহ, সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। 

আরও পড়ুন<<>>পদোন্নতি গ্রহণে নজিরবিহীন জালিয়াতি ইবি শিক্ষকের

দোয়া মাহফিলের বিষয়ে গোবিপ্রবি শাখা ছাত্রদলের সভাপতি দুর্জয় শুভ বলেন, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের আত্মত্যাগ আমাদের জন্য অনুপ্রেরণার উৎস। শহীদদের আত্মত্যাগকে ধারণ করে শিক্ষার্থীদের অধিকার, ন্যায়বিচার ও গণতান্ত্রিক চর্চা প্রতিষ্ঠায় গোবিপ্রবি ছাত্রদল অতীতের মতো ভবিষ্যতেও শিক্ষার্থীদের পাশে থেকে গঠনমূলক ভূমিকা পালন করবে। তাদের আদর্শ ও সংগ্রামের ইতিহাস নতুন প্রজন্মের কাছে পৌঁছে দেয়া আমাদের নৈতিক দায়িত্ব। সত্য ইতিহাস সংরক্ষণ ও গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠায় ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়