Apan Desh | আপন দেশ

নির্বাচন কমিশন

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

১৫ মার্চের মধ্যে স্থানীয় সরকার প্রতিষ্ঠানের তথ্য চেয়েছে ইসি

স্থানীয় সরকার প্রতিষ্ঠানগুলোর তথ্য হালনাগাদের উদ্যোগ নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ জন্য অঞ্চলভিত্তিক সিটি করপোরেশন, পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ ও ইউনিয়ন পরিষদের তথ্য মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে। মঙ্গলবার (১০ মার্চ) নির্বাচন কমিশনের এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়। নির্দেশনায় বলা হয়েছে, নির্ধারিত ছক অনুযায়ী সিটি করপোরেশন ও পৌরসভা, জেলা পরিষদ, উপজেলা পরিষদ এবং ইউনিয়ন পরিষদের তথ্য আগামী ১৫ মার্চের মধ্যে জরুরি ভিত্তিতে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা শাখায় পাঠাতে হবে। এসব তথ্য হার্ড কপি ও সফট কপি—উভয়ভাবেই পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

০৭:৪৪ পিএম, ১০ মার্চ ২০২৬ মঙ্গলবার

নিজের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে, অভিযোগ তাসনিম জারার

নিজের পোলিং এজেন্টদের বের করে দেয়া হয়েছে, অভিযোগ তাসনিম জারার

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ঢাকা-৯ আসনের স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা ভোটগ্রহণ প্রক্রিয়ায় অনিয়ম ও এজেন্টদের হেনস্তা করার গুরুতর অভিযোগ তুলেছেন। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে ভোট দেয়ার পর সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এসব কথা বলেন। সকাল ৮টা ৪০ মিনিটে খিলগাঁওয়ের তালতলা প্রাইম স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে নিজের ভোট দেন ডা. তাসনিম জারা। ভোটকেন্দ্র থেকে বেরিয়েই তিনি ক্ষোভ প্রকাশ করেন। তিনি জানান, তার নির্বাচনী এলাকার বিভিন্ন কেন্দ্রে পোলিং এজেন্টদের প্রবেশ করতে বাধা দেয়া হচ্ছে, অনেককে কেন্দ্র থেকে বের করে দেওয়া হয়েছে।

১০:৫৬ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

ভোট দিয়ে জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী তারেক রহমান

ভোটাধিকার দিতে দিয়ে সন্তোষ প্রকাশ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (১১ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর গুলশান মডেল হাই স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে ভোট প্রদান করেন তিনি।  ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি জয়ের ব্যাপারে দৃঢ় আশাবাদ ব্যক্ত করেন। তারেক রহমান বলেন, বিগত এক যুগেরও বেশি সময় ধরে বাংলাদেশের মানুষ এ দিনটির জন্য অপেক্ষা করছিলেন। তিনি আশা প্রকাশ করেন, স্বতঃস্ফূর্তভাবে ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে একটি নতুন গণতান্ত্রিক বাংলাদেশের সূচনা হবে। গত রাতের কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোরভাবে নিয়ন্ত্রণ করায় তিনি বিষয়টিকে আশাব্যঞ্জক বলে অভিহিত করেন। তারেক রহমান ভোটার ও নেতাকর্মীদের শেষ পর্যন্ত কেন্দ্রে অবস্থান করার আহবান জানিয়ে বলেন, মানুষ সারাদিন কেন্দ্রে থাকলে যেকোনো ষড়যন্ত্র রুখে দেয়া সম্ভব। নির্বাচনের ফলাফল নিয়ে তিনি বলেন, তিনি ও তার দল জয়ের ব্যাপারে শতভাগ আশাবাদী। সরকার গঠন করলে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়ার কথা জানান তিনি। 

১০:২৫ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

আমরা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি: সিইসি

আমরা নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি: সিইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের পরিবেশ নিয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেছেন, দুই-একটা জায়গা ছাড়া সব জায়গায় ভোট সুষ্ঠু হচ্ছে। আমাদের ওয়াদার লক্ষ্যে আমরা সুষ্ঠু ও নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছি। এ এম এম নাসির উদ্দিন বলেন, বাংলাদেশ যে গণতন্ত্রের ট্রেনে উঠেছে, তা গন্তব্যে পৌঁছে যাবে। আমরা মানুষকে যে ওয়াদা করেছি, তা রক্ষা করতে পেরেছি। বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে রাজধানীর ঢাকা-৮ আসনের ইস্কাটন গার্ডেন উচ্চ বিদ্যালয় কেন্দ্রে নিজের ভোটাধিকার প্রয়োগের পর এসব কথা বলেন তিনি।

১০:১৩ এএম, ১২ ফেব্রুয়ারি ২০২৬ বৃহস্পতিবার

সকালেই ভোট, রাতভর টাকার ছড়াছড়ি, অভিযোগের পাহাড়

সকালেই ভোট, রাতভর টাকার ছড়াছড়ি, অভিযোগের পাহাড়

রাত পোহালেই শুরু হচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ। শেষ মুহূর্তের নির্বাচনী সমীকরণে সরগরম পুরো দেশ। তবে ভোটের আগের রাতেই বিভিন্ন স্থানে অঘটন ঘটেছে। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করা হয়েছে। কোথাও অফিস ভাংচুর, সিসি ক্যামেরা চুরির খবর পাওয়া গেছে। এসব ঘটনায় একাধিক নেতাকর্মীকে আটক করা হয়েছে, ভ্রাম্যমান আদালত দণ্ড দিয়েছে। বিভিন্ন এলাকায় প্রার্থীদের সমর্থকদের বিরুদ্ধে টাকার ছড়াছড়ির অভিযোগ উঠেছে। নির্বাচন কমিশন অবাধ ও সুষ্ঠু ভোট আয়োজনে কঠোর অবস্থানের কথা জানিয়েছে। প্রশাসন বলছে, অনিয়ম ঠেকাতে নজরদারি জোরদার করা হয়েছে। আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে প্রার্থীরা একে অপরকে দুষছেন। শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে মাঠে সক্রিয় রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

১০:২৭ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

যে কারণে দেরি হতে পারে নির্বাচনের ফল প্রকাশ

যে কারণে দেরি হতে পারে নির্বাচনের ফল প্রকাশ

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। সকাল সাড়ে ৭টা থেকে শুরু হবে ভোটগ্রহণ। চলবে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত।  নির্বাচন কমিশন (ইসি) ইতিমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন করেছে। কেন্দ্রে কেন্দ্রে পাঠানো হচ্ছে ভোটের সরঞ্জাম। তবে এবার নির্বাচনের চূড়ান্ত ফলাফল পেতে কিছুটা বিলম্ব হতে পারে। এর কারণ একই সঙ্গে সংসদ নির্বাচন ও ‘জুলাই সনদ’ নিয়ে গণভোট আয়োজন। বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হবে ভোটযুদ্ধ। মোট ২৯৯টি আসনে ভোট গ্রহণ করা হবে। শেরপুর-৩ আসনে এক প্রার্থীর মৃত্যু হওয়ায় সেখানকার ভোট স্থগিত রয়েছে। নির্বাচনে অংশ নিচ্ছে মোট ৫০টি রাজনৈতিক দল। মোট প্রার্থী সংখ্যা ২০২৮ জন। এর মধ্যে নারী প্রার্থী রয়েছেন ৮৩ জন। এছাড়া ২০ জন নারী স্বতন্ত্রভাবে লড়াই করছেন।

০৬:৫০ পিএম, ১১ ফেব্রুয়ারি ২০২৬ বুধবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement