Apan Desh | আপন দেশ

‘ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিতে বাধা নেই’

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৭:১৫, ৯ ফেব্রুয়ারি ২০২৬

‘ভোটকেন্দ্রে সাংবাদিক-পর্যবেক্ষকদের মোবাইল ফোন নিতে বাধা নেই’

আবুল ফজল মো. সানাউল্লাহ

সন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের দিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল ফোন ব্যবহারে কোনো বাধা নেই। নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ এ তথ্য নিশ্চিত করেছেন। 

সোমবার (০৯ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের জন্য স্থাপিত বুথ পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

এর আগে রোববার নির্বাচন কমিশন থেকে একটি নির্দেশনা জারি করা হয়েছিল। সেখানে বলা হয়েছিল, প্রিসাইডিং অফিসার ও নির্দিষ্ট নিরাপত্তা কর্মী ছাড়া কেউ মোবাইল ফোন নিয়ে কেন্দ্রের ৪০০ গজের মধ্যে ঢুকতে পারবেন না। এ নির্দেশনার পর সাংবাদিক ও পর্যবেক্ষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়। কমিশনার সানাউল্লাহ আজ স্পষ্ট করলেন, সাংবাদিকরা এ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন না।

নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের দিন তথ্য সংগ্রহ ও পরিবেশ দেখার জন্য মোবাইল ফোন জরুরি। আইনশৃঙ্খলা ও সুষ্ঠু পরিবেশ বজায় রাখতেই আগের নির্দেশনাটি দেয়া হয়েছিল। তবে সংবাদকর্মীদের পেশাগত কাজের সুবিধার কথা বিবেচনা করে এখন ছাড় দেয়া হয়েছে। রিটার্নিং কর্মকর্তাদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা কার্যকর করতে বলা হয়েছে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়