Apan Desh | আপন দেশ

ঈদুল আজহা

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো শারজাহ বিশ্ববিদ্যালয়

ঈদুল আজহার সম্ভাব্য তারিখ জানালো শারজাহ বিশ্ববিদ্যালয়

পবিত্র ঈদুল আজহার সম্ভাব্য তারিখ নির্ধারণ করেছে শারজাহ স্পেস অ্যান্ড অ্যাস্ট্রনোমি হাব। শারজাহ বিশ্ববিদ্যালয়ের অধীন সংস্থাটির জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী, ২০২৬ সালে ঈদুল আজহা ২৭ মে অনুষ্ঠিত হতে পারে। বিষয়টি জানিয়েছে গলফ নিউজ। সংস্থাটির পরিচালক হামিদ এম. কে. আল নাঈমি জানান, এ বৈজ্ঞানিক তথ্য ইতোমধ্যে আমিরাতের ফতোয়া কাউন্সিলের কাছে জমা দেয়া হয়েছে। চাঁদ দেখার প্রক্রিয়া সহজ করা এবং বৈজ্ঞানিক তথ্যের সঙ্গে শরিয়াহর সমন্বয় করতেই এ উদ্যোগ। প্রতিবেদন অনুযায়ী, ১৮ মে জিলহজ মাসের প্রথম দিন হতে পারে। সে হিসেবে ২৬ মে আরাফার দিন (৯ জিলহজ) পালিত হবে।

১২:২০ এএম, ২৫ এপ্রিল ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement