Apan Desh | আপন দেশ

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান মির্জা ফখরুলের

কিশোরগঞ্জ প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১১:৫৭, ২৮ মে ২০২৬

সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান মির্জা ফখরুলের

মির্জা ফখরুল ইসলাম আলমগীর

ঈদের নামাজ শেষে দেশ ও জনগণের স্বার্থে ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানিয়েছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী (এলজিআরডি) এবং বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার (২৮ মে) সকালে ঠাকুরগাঁও বড় মাঠে কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে নামাজ শেষে তিনি এ আহবান জানান।

এর আগে নামাজ শেষে স্থানীয় মুসল্লিদের সঙ্গে ঈদ শুভেচ্ছা ও কুশল বিনিময় করেন মন্ত্রী। মির্জা ফখরুল বলেন, দেশের মানুষ ও সারা বিশ্বের মুসলমানরা আজ ঈদুল আজহা পালন করছেন।

আরও পড়ুন<<>>মুসল্লিদের সঙ্গে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা বিনিময়

কোরবানি কোনো হত্যা নয়, এটি সত্যাগ্রহ ও সত্যের উদাহরণ। ত্যাগের মধ্য দিয়ে আল্লাহর নৈকট্য লাভের একটি ইবাদত।
তিনি বলেন, আজকের এ দিনে দেশের মানুষের কাছে আবেদন, আসুন আমরা সবাই ভেদাভেদ ভুলে যাই। দেশ ও জনগণের স্বার্থে ঐক্যবদ্ধ হই। বিশ্বের সব মুসলমান ভালো ও শান্তিতে থাকুক। যুদ্ধ বিগ্রহের মধ্যে দিয়ে যাতে ক্ষতি না হয় এ দোয়া করি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়