Apan Desh | আপন দেশ

এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি : যাত্রী কল্যাণ সমিতি

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৩:৪৮, ৭ জুন ২০২৬

এবারের ঈদযাত্রায় ৪০২ জনের প্রাণহানি : যাত্রী কল্যাণ সমিতি

ছবি : আপন দেশ

পবিত্র ঈদুল আজহাকে ঘিরে দেশে ১৫ দিনে ৩৯৪টি সড়ক দুর্ঘটনায় ৪০২ জন নিহত ও ১ হাজার ২৯৪ জন আহত হয়েছেন।

রোববার (০৭ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন যাত্রী কল্যাণ সমিতির মহাসচিব মো. মোজাম্মেল হক চৌধুরী।

যাত্রী কল্যাণ সমিতির তথ্যমতে,  রেলপথে ৩১টি দুর্ঘটনায় ২৩ জন এবং নৌপথে ১৭টি দুর্ঘটনায় ১৩ জন নিহত হয়েছেন। সব মিলিয়ে সড়ক, রেল ও নৌপথে ৪৪২টি দুর্ঘটনায় ৪৩৮ জন নিহত ও ১ হাজার ৩৪০ জন আহত হয়েছেন।

সংগঠনটির তথ্যমতে, গত বছরের তুলনায় সড়ক দুর্ঘটনা ৩ দশমিক ৯৫ শতাংশ, প্রাণহানি ৩ দশমিক ০৭ শতাংশ এবং আহত ৯ দশমিক ৪৭ শতাংশ বেড়েছে। এবারও দুর্ঘটনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত মোটরসাইকেল। ১৫৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৫৯ জন নিহত হয়েছেন, যা মোট দুর্ঘটনার প্রায় ৩৮ দশমিক ৮৩ শতাংশ।

সংগঠনটির দাবি, বেপরোয়া গতি, অদক্ষ চালক, ফিটনেসবিহীন যানবাহন, চালকের বিশ্রামহীনতা এবং ভাঙাচোরা সড়ক দুর্ঘটনার প্রধান কারণ। এ ছাড়া ঈদে অতিরিক্ত যাত্রী চাপ ও যানবাহনের ত্রুটিও বড় ভূমিকা রেখেছে।

ঈদকেন্দ্রিক স্বল্পমেয়াদি উদ্যোগ নয়, দীর্ঘমেয়াদি পরিকল্পনা, আধুনিক গণপরিবহন ব্যবস্থা, প্রযুক্তিনির্ভর সড়ক নিয়ন্ত্রণ এবং চালকদের প্রশিক্ষণ নিশ্চিত করলেই দুর্ঘটনা কমানো সম্ভব বলে জানিয়েছে যাত্রী কল্যাণ সমিতি।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়