Apan Desh | আপন দেশ

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত

মৌলভীবাজার প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ০৯:৫২, ২৭ মে ২০২৬

আপডেট: ১০:০১, ২৭ মে ২০২৬

সৌদির সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে ঈদের জামাত

ছবি : আপন দেশ

সৌদি আরবের সঙ্গে মিল রেখে মৌলভীবাজারে পবিত্র ঈদুল আজহার একটি জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল সাড়ে ৭টায় শহরের সার্কিট হাউস এলাকায় এ জামাতের আয়োজন করা হয়।

এতে স্থানীয় শতাধিক নারী-পুরুষ মুসল্লি অংশ নেন। জামাতে ইমামতি করেন আবদুল মাওফিক চৌধুরী।

নামাজ শেষে খুতবা পাঠ করা হয় এবং দেশ, জাতি ও সমগ্র মুসলিম উম্মাহর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আরও পড়ুন : রাজধানীতে ২ বাসের সংঘর্ষ, নিহত ১

জানা গেছে, গত প্রায় ১৫ বছর ধরে স্থানীয় একটি অংশ সৌদি আরবের সময়সূচি অনুসরণ করে আগাম ঈদ উদযাপন করে আসছেন।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়