Apan Desh | আপন দেশ

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

সিলেট প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৫, ২৭ মে ২০২৬

চামড়ার ন্যায্যমূল্য নিশ্চিত করা হবে: বাণিজ্যমন্ত্রী

বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির

প্রান্তিক চামড়া সংগ্রহকারীরা যাতে ন্যায্যমূল্য পায়, সেজন্য সরকারের নজরদারি থাকবে। এমনি প্রয়োজনে সরকার হস্তক্ষেপ করবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

তিনি বলেন, চামড়া ক্রয়ে ধীর গতি পরিলক্ষিত হলে প্রয়োজনে সরকার ওয়েট ব্লু চামড়া রফতানির অনুমতি দেবে।

বুধবার (২৭ মে) দুপুরে সিলেটের চা শ্রমিকদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। 

আরও পড়ুন<<>>রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

বাণিজ্যমন্ত্রী বলেন, এসব উদ্যোগের মূল উদ্দেশ্য হলো চামড়ার সঠিক সংরক্ষণ ও রফতানি আয় বৃদ্ধি করা। এ ছাড়া আগামীর বাজেট ব্যবসা বান্ধব পরিবেশ, বিনিয়োগ আকর্ষণ ধারার সূচনা করবে।

সভায় সিলেট মহানগর বিএনপির সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী ও সাধারণ সম্পাদক এমদাদ হোসেন চৌধুরীসহ দলের নেতারা উপস্থিত ছিলেন।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়