ছবি : আপন দেশ
ঢাকা ও চট্টগ্রামে ২ হাজার ১৩৩টি চালু কারখানার মধ্যে ২ হাজার ১২৫টি পোশাক কারখানা ঈদ বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছে বিজিএমইএ।
মঙ্গলবার (২৬ মে) এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়, ঢাকা ও চট্টগ্রামে চালু রয়েছে মোট ২ হাজার ১৩৪টি কারখানা। যার মধ্যে ঢাকায় ১ হাজার ৭৯৪টি ও চট্টগ্রামে ৩৪০টি।
এপ্রিলের বেতন পরিশোধ করেছে ২ হাজার ১২৮টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ৭২ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৯০টি ও চট্টগ্রামের ৩৩৮টি কারখানা।
ঈদ বোনাস পরিশোধ করেছে মোট ২ হাজার ১২৫টি কারখানা, যা শতকরা ৯৯ দশমিক ৫৮ শতাংশ। এরমধ্যে রয়েছে ঢাকার ১ হাজার ৭৯০ টি ও চট্টগ্রামের ৩৩৫টি কারখানা।
এ ছাড়া মে মাসের অগ্রিম বেতন পরিশোধ করবে মোট ২ হাজার ২৩টি কারখানা, যা শতকরা ৯৪ দশমিক ৮০ শতাংশ।
আরও পড়ুন : জঙ্গল সলিমপুরের ঘটনায় স্বরাষ্ট্রমন্ত্রীর কঠোর বার্তা
এদিকে, ২৪ ও ২৫ মে ঢাকা ছেড়েছে যথাক্রমে ১০৮টি ও ৬৬৪টি পোশাক কারখানার কর্মীরা। আজ ২৬ মে ঢাকা ছাড়বে যথাক্রমে ৭৭১টি পোশাক কারখানার কর্মী। আর আগামী ২৭ মে ২৫১টি পোশাক কারখানার কর্মীরা ঢাকা ছাড়বে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































