Apan Desh | আপন দেশ

ঈদের ছুটি, রাজধানীতে নেই যানবাহনের চাপ

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৩, ২৭ মে ২০২৬

ঈদের ছুটি, রাজধানীতে নেই যানবাহনের চাপ

ফাইল ছবি, আপন দেশ

বৃহস্পতিবার (২৮ মে)  বাংলাদেশে উদযাপিত হবে পবিত্র ইদুল আজহা। ঢাকার অধিকাংশ মানুষ ঈদ উদযাপনে পাড়ি জমিয়েছেন গ্রামে। দীর্ঘ ছুটিতে প্রিয়জনের সান্নিধ্য ও এক সঙ্গে ঈদ উদযাপনে ঢাকা ছেড়েছেন কর্মজীবী মানুষ। ফলে রাজধানী অনেকটাই ফাঁকা হয়ে গেছে। ব্যস্ততম সড়কগুলোতে নেই আগের মতো যানজট নেই।

বুধবার (২৭ মে) রাজধানীর বিজয়সরণি, ফার্মগেট, বাংলামোটর ও কারওয়ান বাজার, গুলিস্তানসহ বিভিন্ন এলাকায় ঘুরে এমন চিত্র দেখা গেছে। যেসব এলাকা সর্বদায় যানবাহন মুখর থাকতো সেখানে এখন যানবাহনের সংখ্যা বেশ কম। বছরের অন্য সময় যেসব এলাকায় দীর্ঘ যানজট থাকে, সেখানে এখন স্বাভাবিক গতিতে চলাচল করছে গাড়ি। অনেক সড়কই ছিল প্রায় ফাঁকা। 

আরও পড়ুন<<>>রাজধানীর নর্দায় বাস দুর্ঘটনায় নিহত বেড়ে ৪

ঈদের কেনাকাটা অনেকটাই শেষ। পাশাপাশি কোরবানির পশু কেনাবেচাও শেষ পর্যায়ে। এ কারণে রাজধানীর বিভিন্ন মার্কেট ও সড়কে মানুষের চাপও কমে এসেছে। ব্যক্তিগত গাড়ি, বাস ও সিএনজির সংখ্যাও ছিল তুলনামূলক কম।

তবে রাজধানীর পশুর হাট ও দূরপাল্লার বাস টার্মিনালগুলোতে এখনো কিছুটা ভিড় রয়েছে। শেষ মুহূর্তের ঈদযাত্রা ও পশু কেনাবেচার কারণে এসব এলাকায় ব্যস্ততা দেখা যাচ্ছে।

নগরবাসীর অনেকে বলছেন, বছরের এ সময়টাতে ঢাকার একেবারে ভিন্ন রূপ দেখা যায়। যানজট কম থাকায় দ্রুত এক এলাকা থেকে অন্য এলাকায় যাওয়া যাচ্ছে, যা রাজধানীবাসীর জন্য কিছুটা স্বস্তিও এনে দিয়েছে।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়