ছবি: আপন দেশ
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে টানা সাত দিনের সরকারি ছুটি শেষে খুলছে সরকারি অফিস-আদালত। একই সঙ্গে ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠানও খুলবে। খুলবে অনেক বেসরকারি প্রতিষ্ঠান। সোমবার (০১ জুন) সকাল থেকে শুরু হচ্ছে ঈদ পরবর্তী অফিসিয়াল কার্যক্রম। ছুটি শেষ করে এরইমধ্যে রাজধানী ঢাকাসহ বিভিন্ন শহরে কর্মস্থলে ফিরছেন মানুষ।
পশু কোরবানির মধ্য দিয়ে বৃহস্পতিবার (২৮ মে) বাংলাদেশে পবিত্র ঈদুল আজহা উদ্যাপিত হয়। ঈদুল আজহা উপলক্ষে দেশের সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত, আধা স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস ২৫ থেকে ৩১ মে পর্যন্ত ছুটি ছিল।
আরও পড়ুন<<>>ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন কর্মজীবীরা
ছুটি শেষে সোমবার থেকে আবারও কর্মচঞ্চল হয়ে উঠছে অফিস-আদালত। যদিও নির্ধারিত ছুটির বাইরেও অনেকেই আরও একাধিক দিন অতিরিক্ত ছুটি নেন। ফলে অফিস খুললেও প্রথম দু-এক দিন ছুটির আমেজই থাকে।
ধারণা করা হচ্ছে, এ সপ্তাহজুড়ে একধরনের ছুটির আমেজ থাকবে। সব মিলিয়ে আগামী সপ্তাহের রোববার থেকে পুরোদমে প্রাণ ফিরবে অফিস-আদালত।
এদিকে ঈদের ছুটি শেষ করে দেশের বিভিন্ন এলাকা থেকে সড়ক, রেল ও নৌপথে লোকজন কর্মস্থলে ফিরছেন। এ কারণে বাস ও লঞ্চ টার্মিনাল এবং রেলস্টেশন এলাকায় যানবাহনের চাপ ধীরে ধীরে বাড়ছে। রোববার (৩১ মে) দুপুরে কমলাপুর রেলস্টেশনে ঢাকায় ফেরা মানুষের চাপ দেখা গেছে।
আপন দেশ/জেডআই
মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































