চলমান সংঘাতের মধ্যে ভূমিকম্পে কাঁপল ইরান
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অঞ্চলজুড়ে। মঙ্গলবার (০৩ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরানের জেরাশ এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
০২:৫৩ পিএম, ৩ মার্চ ২০২৬ মঙ্গলবার