Apan Desh | আপন দেশ

ফের ভূমিকম্পে কাঁপলো দেশে, উৎপত্তিস্থল ছাতক

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৪:০১, ১৯ ফেব্রুয়ারি ২০২৬

ফের ভূমিকম্পে কাঁপলো দেশে, উৎপত্তিস্থল ছাতক

আবারও ভূমিকম্পে কেঁপে উঠল দেশ। বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) দুপুর ১২টা ৪৬ মিনিটে সিলেট বিভাগে এ ভূমিকম্প অনুভূত হয়। এবারের ভূমিকম্পের উৎপত্তিস্থল সুনামগঞ্জের ছাতক। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। 

ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্যমতে, ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকায় এ ভূমিকম্পের উত্তপত্তি। 

আর মাই আর্থকোয়েক অ্যালার্ট জানিয়েছে, ভূমিকম্পটির উত্তপত্তিস্থল ঢাকা থেকে ১৮১ কিলোমিটার দূরে ছাতকে। 

আরও পড়ুন<<>>কালবৈশাখীর আশঙ্কা, ধেয়ে আসতে পারে ঘূর্ণিঝড়ও

তবে ভূমিকম্পের কাঁপনি অনেকে টেরও পাননি। তবে ঘনঘন ভূমিকম্পের কারণে সিলেটে আতঙ্ক রয়েছে।

এরআগে গত ১০ ফেবুয়ারি ভূমিকম্পে কেঁপে ওঠে সিলেট। ওইদিন সন্ধ্যা ৫ টা ৩২ মিনিটে এ ভূকিম্প হয়। রিকটার স্কেলে এর মাত্রা ছিলো ৪। সেদিনের ভূমিকম্পের উৎপত্তিস্থল সিলেটের গোয়াইনঘাট উপজেলায়।

তারও আগে গত ১ ফেব্রুয়ারি সিলেটসহ দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প অনুভূত হয়। ৩ দশমিক শুন্য মাত্রার ভূমিকম্পটি ভোর ৪টার দিকে আঘাত হানে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ