Apan Desh | আপন দেশ

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ১৫:৩৩, ১৩ ফেব্রুয়ারি ২০২৬

পাকিস্তানে ৫.৬ মাত্রার ভূমিকম্প

ফাইল ছবি।

পাকিস্তানে সিন্ধু ও বেলুচিস্তানের বেশ কয়েকটি জেলায় ভূমিকম্প আঘাত হেনেছে। পাকিস্তান আবহাওয়া অধিদফতরের (পিএমডি) ভূকম্পন পর্যবেক্ষণ কেন্দ্র এ কথা জানায়। খুজদারে শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়।

খুজদারে সকাল ১০টা ৫২ মিনিটে ভূমিকম্প অনুভূত হয়। বেলা ১১টা ৩০ মিনিটের দিকে দ্বিতীয়বারের মতো কম্পন অনুভূত হয়, দ্বিতীয় ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

সুক্কুর, জ্যাকোবাবাদ, খুজদার, ঝাল মাগসি, দাদু, নাসিরাবাদ ও আশপাশের এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

এর আগে ২০২৬ সালের অক্টোবরে পাকিস্তানের বেশ কয়েকটি অঞ্চলে ৫ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। দেশটির আবহাওয়া অধিদফতর জানায়, এ ভূমিকম্পে খাইবার পাখতুনখোয়া, রাওয়ালপিন্ডি, ইসলামাবাদ ও অন্যান্য উত্তরাঞ্চলীয় অঞ্চল কেঁপে ওঠে।

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়