Apan Desh | আপন দেশ

সিলেটে ভূমিকম্প অনুভূত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ 

প্রকাশিত: ১৮:২৩, ১০ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ১৮:৩৮, ১০ ফেব্রুয়ারি ২০২৬

সিলেটে ভূমিকম্প অনুভূত

ছবি: সংগৃহীত

সিলেটে মৃদু থেকে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) বিকাল ৫টা ৩২ মিনিটের দিকে নগরী ও আশপাশের এলাকায় ভূমিকম্পের কম্পন টের পাওয়া যায়।

আবহাওয়া অধিদফতরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ০।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, বিকাল ৫টা ৩২ মিনিট ৩২ সেকেন্ডে ভূমিকম্পটি সংঘটিত হয়। এর উৎপত্তিস্থল ছিল সিলেটের গোয়াইনঘাট এলাকা। ঢাকা ভূমিকম্প পর্যবেক্ষণ ও গবেষণা কেন্দ্র থেকে উৎপত্তিস্থলটির দূরত্ব প্রায় ২১৪ কিলোমিটার।

আরও পড়ুন <<>> জামায়াত প্রার্থী আমির হামজাকে জরিমানা

এ ঘটনায় তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্পজনিত ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজ নেয়া হচ্ছে।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

জাতীয় সংসদের মুলতবি অধিবেশন শুরু রামেকে মৃত ২৯ শিশুর কারোরই হাম শনাক্ত হয়নি সাবেক ডিজিএফআই কর্মকর্তার ৭ দিনের রিমান্ড আবেদন আসিফ মাহমুদের এপিএসের দেশত্যাগে নিষেধাজ্ঞা ক্রীড়াবিদদের রাজনীতিতে না জড়ানোর আহবান প্রধানমন্ত্রীর তেল মজুতকারী ধরতে লাখ টাকা পুরস্কার ঘোষণা ডিজিএফআইয়ের সাবেক পরিচালক আফজাল নাছের গ্রেফতার ১১৫ ডলার ছাড়াল তেলের দাম ১২৯ ক্রীড়াবিদের হাতে ক্রীড়া কার্ড তুলে দিলেন প্রধানমন্ত্রী মধ্যপ্রাচ্যে আজও বাতিল ১৮ ফ্লাইট চীনের উপপররাষ্ট্রমন্ত্রীর ঢাকা সফর স্থগিত ইরানের তেল-খারগ দ্বীপের নিয়ন্ত্রণ নিতে চান ট্রাম্প হরমুজের পর ওমান উপসাগরও নিয়ন্ত্রণে নিল ইরান