Apan Desh | আপন দেশ

জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১০:২০, ১২ ডিসেম্বর ২০২৫

জাপানে শক্তিশালী ভূমিকম্প অনুভূত, সুনামি সতর্কতা

উত্তর জাপানের উপকূলে ৬ দশমিক ৭ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। শুক্রবার (১২ ডিসেম্বর) এ তথ্য জানিয়েছে দেশটির আবহাওয়া বিভাগ। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ফরাসি সংবাদমাধ্যম এএফপি।

কিছুদিন আগেও একই অঞ্চলে ৭ দশমিক ৫ মাত্রার আরেকটি ভূমিকম্পে অন্তত ৫০ জন আহত হয়। দেশটির আবহাওয়া সংস্থা শুরুতে ভূমিকম্পটির তীব্রতা ৬ দশমিক ৫ হিসেবে জানিয়েছিল, পরে তা সংশোধন করে ৬ দশমিক ৭ মাত্রা নিশ্চিত করে। 

সংস্থাটি উত্তর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে সর্বোচ্চ এক মিটার (তিন ফুট) উচ্চতার সুনামি ঢেউ আঘাত হানতে পারে বলে সতর্ক করেছে।

আরও পড়ুন : ন্যাটোভুক্ত দেশে হামলার সতর্কতা ন্যাটো মহাসচিবের

উল্লেখ্য, জাপান প্রশান্ত মহাসাগরীয় ‘রিং অব ফায়ার’-এ অবস্থিত হওয়ায় নিয়মিতভাবেই ভূমিকম্পের সম্মুখীন হয়। ২০১১ সালে ৯ দশমিক ১ মাত্রার তোহোকু ভূমিকম্প ও সুনামি দেশটির ইতিহাসে সবচেয়ে ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগগুলোর একটি হিসেবে পরিচিত।

এতে ২২ হাজারের বেশি মানুষ মারা যান এবং ফুকুশিমা দাইইচি পারমাণবিক কেন্দ্রে চুল্লি গলে ভয়াবহ তেজস্ক্রিয়তা ছড়িয়ে পড়ে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ