ছবি: সংগৃহীত
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলাকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যেই ভূমিকম্পে কেঁপে উঠেছে ইরান। এতে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে অঞ্চলজুড়ে।
মঙ্গলবার (০৩ মার্চ) সংবাদমাধ্যম আল জাজিরার প্রতিবেদনে জানানো হয়, ইরানের জেরাশ এলাকায় রিখটার স্কেলে ৪ দশমিক ৩ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএস জিওলজিক্যাল সার্ভে (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠের প্রায় ১০ কিলোমিটার গভীরে সংঘটিত হয়।
ভূমিকম্পের পরপরই কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি। এদিকে ইরানের সংবাদ সংস্থা মেহর নিউজ এজেন্সি জানিয়েছে, চলমান সামরিক হামলার মধ্যেই ইসফাহান ও শিরাজ শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।
আরও পড়ুন <<>> ভিসা নিয়ে প্রবাসীদের সুখবর দিল কাতার
অন্যদিকে আইএসএনএ’র এক প্রতিবেদনে বলা হয়েছে, বুশেহর প্রদেশের জাম ও ডির শহরে মার্কিন-ইসরায়েলি হামলায় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) বিমান ও নৌ ইউনিটের পাঁচ সদস্য নিহত হয়েছেন।
মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের মধ্যে প্রাকৃতিক দুর্যোগের এ ঘটনা পরিস্থিতিকে আরও অনিশ্চয়তার দিকে ঠেলে দিয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
আপন দেশ/এসএস
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































