Apan Desh | আপন দেশ

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

আন্তজাতিক ডেস্ক, আপন দেশ

প্রকাশিত: ০৮:৪১, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

আপডেট: ০৮:৪৭, ২৩ ফেব্রুয়ারি ২০২৬

মালয়েশিয়ায় শক্তিশালী ভূমিকম্প

ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ৭.১ রেকর্ড করা হয়েছে। স্থানীয় সময় রোববার (২২ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫৭ মিনিটে এ কম্পন অনুভূত হয়। যুক্তরাষ্ট্রের ভূতাত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস এ তথ্য জানিয়েছে। 

ইউএসজিএস জানায়, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে ১০০ কিলোমিটারেরও (৬২ মাইল) কম উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯.৮ কিলোমিটার।

ভূমিকম্পটির গভীরতা অনেক বেশি হওয়ায় এতে বড় ধরনের ক্ষয়ক্ষতি বা হতাহতের সম্ভাবনা কম বলে জানিয়েছে ইউএসজিএস। এছাড়া মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্র কোনো ধরনের সতর্কতা জারি করেনি। তারা স্পষ্ট করেছে গভীর সমুদ্রতলে এ কম্পন হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই।

মালয়েশিয়ার আবহাওয়া অধিদফতর এ ভূমিকম্পের মাত্রা ৬.৮ বলে রেকর্ড করেছে। সংস্থাটি জানায়, সাবাহ-এর পশ্চিম উপকূল ছাড়াও সারাওয়াক রাজ্যের বেশ কিছু এলাকায় মৃদু থেকে মাঝারি ধরনের কম্পন অনুভূত হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়