Apan Desh | আপন দেশ

তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশিত: ১৭:৫৬, ২৪ ডিসেম্বর ২০২৫

তাইওয়ানে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প

তাইওয়ানের দক্ষিণপূর্বাঞ্চলীয় উপকূলীয় এলাকায় আঘাত হেনেছে ৬ দশমিক ১ মাত্রার ভূমিকম্প। বুধবার (২৪ ডিসেম্বর) ভূমিকম্পে কেঁপে ওঠে দেশটি। তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

রাজধানী তাইপাইয়ের ভবনগুলো ভূমিকম্পে কাঁপলেও এগুলো অক্ষত আছে। ভূমিকম্পের উৎপত্তি ছিল মাটির ১১ দশমিক ৯ কিলোমিটার গভীরে। তাইওয়ানের ন্যাশনাল ফায়ার এজেন্সি জানিয়েছে, তারা তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পায়নি।

তাইয়ানের চিপমেকার টিএসএমসি কর্তৃপক্ষ জানিয়েছে, ভূমিকম্প শক্তিশালী হলেও এমন কোনো পরিস্থিতি সৃষ্টি হয়নি যেখানে তাদের কর্মচারীদের সরিয়ে নিতে হবে। দ্বীপ রাষ্ট্র তাইওয়ানের বিভিন্ন জায়গায় তাদের ফ্যাক্টরি রয়েছে। তাইওয়ান দুটি টেকনোটিক প্লেটের জংশনে অবস্থিত। ফলে এটি ভূকম্পন প্রবণ অঞ্চল।

সর্বশেষ ২০১৬ সালে তাইওয়ানে বিধ্বংসী ভূমিকম্প আঘাত হেনেছিল। সে বছর ১০০ জনের বেশি মানুষ নিহত হয়েছিলেন। আর স্মরণকালের মধ্যে সবচেয়ে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হেনেছিল ১৯৯৯ সালে। সে বছর ২ হাজারের বেশি মানুষের মৃত্যু হয়েছিল। সূত্র: রয়টার্স

আপন দেশ/এমবি

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান আ.লীগের সাবেক এমপি গ্রেফতার ক্ষমতা হারাচ্ছেন নেতানিয়াহু চীনা বিনিয়োগ বাড়লে বাণিজ্য ঘাটতি কমবে: বাণিজ্যমন্ত্রী এনআইডি নবায়ন বাধ্যতামূলক হচ্ছে বাংলাদেশকে ১১০ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে হত্যা হজ শেষে ফিরেছেন ৬৮২৯৭ বাংলাদেশি দেশজুড়ে বৃষ্টির আভাস, ৩ জেলায় বইছে তাপপ্রবাহ রাজধানীতে বহুতল ভবনে আগুন, নিহত ২ কোন ম্যাচ না জিতেও নকআউটে কেপ ভার্দে দেম্বেলের হ্যাটট্রিকে নরওয়েকে উড়িয়ে গ্রুপ সেরা ফ্রান্স রাজধানীতে একই পরিবারের ৩ জনকে কুপিয়ে আহত ইরানে আবারও ভয়াবহ হামলা চালাল যুক্তরাষ্ট্র