Apan Desh | আপন দেশ

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

সিলেট প্রতিনিধি 

প্রকাশিত: ০৮:৪৪, ৫ জানুয়ারি ২০২৬

আপডেট: ১১:৫৮, ৫ জানুয়ারি ২০২৬

ভোররাতে ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট

ভূমিকম্পে কেঁপে উঠলো সিলেট। ভূমিকম্প অনুভূত হয়েছে দেশের উত্তর-পূর্বাঞ্চলের বেশ কয়েকটি জেলাতেও। বাংলাদেশের পাশাপাশি ভারত, মিয়ানমার, ভুটান ও চীনের সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়েছে।

সোমবার (০৫ জানুয়ারি) ভোর ৪টা ৪৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়। ইউরো-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) ও আন্তর্জাতিক ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থাগুলোর তথ্যমতে, রিখটার স্কেলে এই ভূমিকম্পের মাত্রা ছিল ৫.৪।

আরও পড়ুন<<>>খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সাভারে দোয়া

মার্কিন ভূ-তাত্ত্বিক জরিপ সংস্থাসহ (ইউএসজিএস) একাধিক আন্তর্জাতিক সংস্থা জানিয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে মাত্র ১০ কিলোমিটার গভীরে ছিল।

এর কেন্দ্রস্থল ছিল ভারতের আসাম রাজ্যের ধিং শহর থেকে মাত্র ৪ কিলোমিটার পশ্চিমে এবং আসামের রাজধানী গুয়াহাটি থেকে ৭৬ কিলোমিটার উত্তর-পূর্বে।

ভৌগোলিক অবস্থানের কারণে সিলেট অঞ্চল এই কেন্দ্রের খুব কাছে হওয়ায় সিলেটে কম্পন তীব্রভাবে অনুভূত হয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

শাপলা চত্বর হত্যা মামলায় লতিফ সিদ্দিকী গ্রেফতার পুলিশের ব্যারিকেড ভেঙে হবিগঞ্জের পথে এনসিপি পেপ্যাল সেবা চালুর পথ সহজ করলো বাংলাদেশ ব্যাংক নোয়াখালীতে নতুন গ্যাস কূপের খনন কাজ শুরু শিল্প খাতে গ্যাস সংকট সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর শ্যোন অ্যারেস্ট নিয়ে হাইকোর্টের আদেশ আপিলে স্থগিত জাতিসংঘের সাধারণ অধিবেশনে অংশ নিতে নিউ ইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী বিএনপি-ছাত্রদল-এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, ১৪৪ ধারা জারি সীমান্তে মাইন বিস্ফোরণ, যুবকের পা বিচ্ছিন্ন টানা ২৪ ঘণ্টায় ২৪ হাজার কিলোমিটার পাড়ি, এয়ারবাসের ইতিহাস এমপি​ সরোয়ারের অধিবেশনে যোগ দিতে বাধা নেই: আপিল বিভাগ