ছবি : সংগৃহীত
মার্কিন-ইসরায়েল বাহিনীর চলমান হামলার সপ্তম দিনে ইরানে ভূমিকম্প আঘাত হেনেছে। শনিবার (০৭ মার্চ) ইরানের বন্দর আব্বাসের ৭৪ কিলোমিটার পশ্চিমে এ ভূমিকম্প অনুভূত হয়।
এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে খালিজ টাইমস।
মার্কিন ভূতাত্ত্বিক জরিপ (ইউএসজিএস) জানায়, ইরানের আজকের ভূমিকম্পের মাত্রা ছিল ৪ দশমিক ১। এর গভীরতা ছিল ১০ কিলোমিটার।
প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের খবর পাওয়া যায়নি।
এর আগে মঙ্গলবার (০৩ মার্চ) ইরানের গেরাশ অঞ্চলে ৪ দশমিক ৩ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছিল।
আরও পড়ুন : ইরানকে সতর্কবার্তা সৌদি প্রতিরক্ষামন্ত্রীর
এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েলের ও যুক্তরাষ্ট্রের হামলা সপ্তম দিনে গড়িয়েছে। দেশ দুইটি যৌথভাবে ইরানের ওপর ব্যাপক হামলা অব্যাহত রেখেছে। মার্কিন প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন যে, ইরান পুরোপুরি আত্মসমর্পণ না করা পর্যন্ত এই যুদ্ধ চলবে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































