Apan Desh | আপন দেশ

ইসরায়েলে ভূমিকম্পের আঘাত

নিজস্ব প্রতিবেদক, আপন দেশ

প্রকাশিত: ১৫:১৪, ১৫ জানুয়ারি ২০২৬

ইসরায়েলে ভূমিকম্পের আঘাত

ছবি : সংগৃহীত

ইসরায়েলে ৪ দশমিক ২ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) স্থানীয় সময় সকাল ৯টার দিকে ভূমিকম্পটি অনুভূত হয়। 

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইসরায়েল।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় ভূকম্পন কেন্দ্রের (ইএমএসসি) তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল দক্ষিণ ইসরায়েলের ডিমোনা এলাকায়। কম্পনের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠ থেকে প্রায় ১০ কিলোমিটার গভীরে। ভূমিকম্পের ফলে ডেড সি (মৃত সাগর) ও দক্ষিণ নেগেভ অঞ্চলে সতর্কতা জারি করা হয়।

জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেসও (জিএফজেড) দক্ষিণ ইসরাইলে ৪ দশমিক ২ মাত্রার ভূমিকম্পের তথ্য নিশ্চিত করেছে।

আরও পড়ুন : আকাশপথ খুলে দিল ইরান

ইসরায়েলের জরুরি সেবা সংস্থা ম্যাগেন ডেভিড আদম (এমডিএ) জানিয়েছে, ভূমিকম্পে এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আপন দেশ/এনএম

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

সম্পর্কিত বিষয়:

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

মার্কিন হামলায় ইরানি যুদ্ধজাহাজডুবি, নিহত ৮০ পরিবারসহ নিজের ব্যাংক হিসাবের তথ্য জানালেন আসিফ মাহমুদ ‘ট্রাম্পকে হত্যার চেষ্টা করেছিল ইরান’ ইবিতে কর্মচারীর ছুরিকাঘাতে শিক্ষিকা নিহত খামেনির রাষ্ট্রীয় জানাজা স্থগিত অন্ধকারে কোনও চুক্তি হয়নি: পররাষ্ট্রমন্ত্রী দুই উপদেষ্টাসহ আট প্রতিমন্ত্রীর দফতর পুনর্বণ্টন ই-হেলথ কার্ড চালুর নির্দেশ প্রধানমন্ত্রীর শামা ওবায়েদের সঙ্গে মার্কিন সহকারী পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক ঈদযাত্রায় ১৪ মার্চের ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ছয় দফা বেড়ে অবশেষে কমলো স্বর্ণের দাম বিশ্বকাপে ইরানের খেলা নিয়ে মাথা ব্যাথানেই ট্রাম্পের যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলায় ইরানে সহস্রাধিক বেসামরিক নাগরিক নিহত খামেনি পুত্র মোজতবা ইরানের নতুন নেতা নির্বাচিত