Apan Desh | আপন দেশ

দিনাজপুর জেলা

শ্রমিক নেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহত ১০

শ্রমিক নেতা আটকের প্রতিবাদে থানা ঘেরাও, সংঘর্ষে আহত ১০

দিনাজপুরে মোটর শ্রমিক ইউনিয়নের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক শেখ বাদশাকে আটকের প্রতিবাদে থানার প্রধান গেটে বাসের ব্যারিকেড দিয়ে থানা ঘেরাও করে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এ সময় সংঘর্ষে বেশ কয়েকজন আহত হওয়ার খবর পাওয়া গেছে। এ ঘটনায় দিনাজপুর জেলার দশমাইল মোড়, মির্জাপুর কেন্দ্রীয় বাসটার্মিনাল, বটতলী ট্রাক টার্মিনাল, সাধনার মোড়সহ বিভিন্ন জায়গায় রাস্তার উপরে বাস আড়াআড়ি করে রেখে তাদের নেতার মুক্তির দাবিতে বিক্ষোভ করছেন শ্রমিকরা। এতে দিনাজপুর জেলার সঙ্গে আন্তঃজেলার সকল রুট ও ঢাকাগামী বাস চলাচল বন্ধ রয়েছে।

০৫:৩৪ পিএম, ২৭ আগস্ট ২০২৬ বৃহস্পতিবার

ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

ফের চালু হলো বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিট

দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের সবচেয়ে বড় ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন তৃতীয় ইউনিটটি ফের চালু করা হয়েছে। বর্তমানে এ ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। বৃহস্পতিবার (২১ মে) থেকে পুরোদমে বিদ্যুৎ উৎপাদন হবে।  দীর্ঘ ছয় মাস ২০ দিন বন্ধ থাকার পর বুধবার (২০ মে) বিকেলে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের তৃতীয় ইউনিটটি চালু করা হয়। বর্তমানে এ ইউনিট থেকে ১০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপন্ন হয়ে জাতীয় গ্রিডে যোগ হচ্ছে।  তাপবিদ্যুৎ কেন্দ্রের কর্তৃপক্ষ বলছেন, বৃহস্পতিবার থেকে ২৫০-২৬০ মেগাওয়াট বিদুৎ উৎপন্ন করা সম্ভব হবে।

১০:১৭ পিএম, ২০ মে ২০২৬ বুধবার

নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

নিজ বাসায় আগুনে পুড়ে স্বামী-স্ত্রীর মৃত্যু

দিনাজপুরে একটি বাড়িতে গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে অগ্নিকাণ্ডে দগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। রোববার (১৯ এপ্রিল) রাত ১টার দিকে শহরের সুইহারী আশ্রমপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।নিহতরা হলেন, তপন সরকার ও তার স্ত্রী লতা সরকার। স্থানীয় সূত্রে জানা যায়, গভীর রাতে হঠাৎ একটি বাড়ি থেকে আগুন দেখতে পান প্রতিবেশীরা। সঙ্গে সঙ্গে তারা ফায়ার সার্ভিসে খবর দেন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘরের ভেতরে প্রবেশ করে স্বামী-স্ত্রী দুজনকে মেঝেতে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়।

১০:২৯ এএম, ২০ এপ্রিল ২০২৬ সোমবার

ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল

ভারত থেকে পাইপলাইনের এলো ৫ হাজার টন ডিজেল

বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৫ হাজার মেট্রিক টন ডিজেল দেশে এসেছে। এ চালানটি ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি লিমিটেড থেকে পাঠানো হয়। শনিবার (১৮ এপ্রিল) সন্ধ্যায় দিনাজপুরের পার্বতীপুর রেলহেড অয়েল ডিপোতে পৌঁছায় এসব জ্বালানি তেল। এর আগে বৃহস্পতিবার (১৬ এপ্রিল) সন্ধ্যা থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল পাম্পিং শুরু হয়। পার্বতীপুর ডিপোর অপারেশন ম্যানেজার রবিউল আলম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, চলতি বছরে এটি ষষ্ঠ চালান। এ নিয়ে মোট ৩৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি হয়েছে। চলতি মাসে পাইপলাইনের মাধ্যমে প্রায় ৪০ হাজার মেট্রিক টন ডিজেল আসার কথা রয়েছে। এর মধ্যে এটি দ্বিতীয় চালান।

১১:৫৭ পিএম, ১৮ এপ্রিল ২০২৬ শনিবার

শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

শিক্ষক নিয়োগ নিয়ে শিক্ষামন্ত্রীর হুঁশিয়ারি

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন এবার শিক্ষক নিয়োগের অনিয়ম নিয়ে হুঁশিয়ারি দিয়েছেন। তিনি বলেন, নিয়োগে কোনো ধরনের অনিয়ম বা দুর্বলতা সহ্য করা হবে না। শুক্রবার (১৭ এপ্রিল) দুপুরে দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নবীন শিক্ষার্থীদের অরিয়েন্টেশন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ হুঁশিয়ারি দেন। ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, শিক্ষক নিয়োগে কোনও ধরনের অনিয়ম বা দুর্বলতা সহ্য করা হবে, শিক্ষক নিয়োগে যদি কোন দুর্বলতা হয়ে থাকে আমি প্রত্যেককে অণুবীক্ষণ যন্ত্র দিয়ে দেখব, মাইক্রোল্যাব দিয়ে দেখব এবং কোনও শিক্ষক নিয়োগে মেধাবী কাউকে বাদ দেয়া যাবে না।

০৬:৪৬ পিএম, ১৭ এপ্রিল ২০২৬ শুক্রবার

খালেদা জিয়াকে স্মরণ করে কাঁদলেন ডা. জাহিদ

খালেদা জিয়াকে স্মরণ করে কাঁদলেন ডা. জাহিদ

দিনাজপুর-৬ আসনে জয় পাওয়ার পর নিজ বাসভবনে নেতাকর্মীদের শুভেচ্ছা গ্রহণ করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডা. জাহিদ হোসেন। শুভেচ্ছা বিনিময়ের একপর্যায়ে তিনি স্মরণ করেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে। এ সময় তিনি আবেগাপ্লুত হয়ে পড়েন। স্মৃতিচারণ করতে গিয়ে তার চোখে পানি দেখা যায়। শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) নেতাকর্মী ও সমর্থকদের সঙ্গে মতবিনিময়কালে এ আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বক্তব্যে তিনি বেগম জিয়ার দীর্ঘ আন্দোলন-সংগ্রামের কথা তুলে ধরেন। এছাড়া শহীদ, গুম ও নির্যাতনের শিকার নেতাকর্মীদের স্মরণ করেন তিনি।

০৭:৩১ পিএম, ১৪ ফেব্রুয়ারি ২০২৬ শনিবার

Advertisement
সর্বাধিক পঠিত
Advertisement