Apan Desh | আপন দেশ

ট্রাকের ধাক্কায় ট্রাকচালকের সহকারী নিহত

হিলি (দিনাজপুর) প্রতিনিধি

প্রকাশিত: ১১:৪৫, ৩০ মার্চ ২০২৬

আপডেট: ১১:৫৫, ৩০ মার্চ ২০২৬

ট্রাকের ধাক্কায় ট্রাকচালকের সহকারী নিহত

ছবি: আপন দেশ

দিনাজপুরের ঘোড়াঘাটে দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে দ্রুতগতির আরেকটি ট্রাকের ধাক্কায় আপন চন্দ্র দাস (২৬) নামে চালকের সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন ট্রাকচালক বিকাশ চন্দ্র দাস (৩০)।

রোববার (২৯ মার্চ) রাত আড়াইটার দিকে পৌরশহরের ঘোড়াঘাট ফিলিং স্টেশনের সামনের মহাসড়কে দুর্ঘটনাটি ঘটে।

নিহত আপনচন্দ্র দাস নীলফামারীর ডিমলা উপজেলার কেয়াপাড়া গ্রামের বাসিন্দা। আহত চালক বিকাশ চন্দ্র দাস তার দুলাভাই বলে জানা গেছে।

আরও পড়ুন<<>>নোয়াখালীতে মাদক নিয়ে দ্বন্দ্বে হত্যা, গ্রেফতার ২

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বালুবোঝাই একটি ট্রাক পাবনার উদ্দেশ্যে যাওয়ার পথে বিকল হয়ে পড়ে। সড়কের পাশে দাঁড়ানো অবস্থায় সেটির মেরামতের কাজ চলছিল। এ সময় দ্রুতগতিতে বগুড়ার দিকে আসা গ্যাস সিলিন্ডার বহনকারী একটি ট্রাক বিকল ট্রাকটির পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে চলন্ত ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। চালকের সহকারী ক্যাবিনের ভেতরে আটকে পড়েন।

পরে স্থানীয়রা পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের সদস্যরা দুমড়ে-মুচড়ে যাওয়া ক্যাবিনের ভেতর থেকে চালকের সহকারীর মরদেহ উদ্ধার করেন। একই সময় আহত অবস্থায় চালককে উদ্ধার করে ঘোড়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

ঘোড়াঘাট থানার ওসি শহিদুল ইসলাম জানিয়েছেন, দুর্ঘটনাকবলিত ট্রাক দুটি হেফাজতে নেয়া হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement