Apan Desh | আপন দেশ

ধর্ম নয়, মেধায় হবে বাংলাদেশের পরিচয় : তারেক রহমান

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১৭:২০, ৭ ফেব্রুয়ারি ২০২৬

ধর্ম নয়, মেধায় হবে বাংলাদেশের পরিচয় : তারেক রহমান

ছবি: আপন দেশ

বাংলাদেশের পরিচয় হবে মেধা দিয়ে, ধর্ম দিয়ে নয়—এমন মন্তব্য করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।

শনিবার (০৭ ফেব্রুয়ারি) দিনাজপুরে আয়োজিত বিএনপির নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি বাংলাদেশ গড়তে চায় যেখানে ধর্মের ভিত্তিতে কোনো নাগরিক বৈষম্যের শিকার হবে না। হিন্দু, মুসলিম, বৌদ্ধ ও খ্রিস্টান—সবাই মেধা ও যোগ্যতার ভিত্তিতে সমান সুযোগ পাবে। খেটে খাওয়া মানুষ, ব্যবসায়ী ও নারীরা যেন নিরাপদে চলাচল ও স্বাভাবিক জীবনযাপন করতে পারেন—এমন একটি নিরাপদ রাষ্ট্র গড়ে তোলাই বিএনপির লক্ষ্য।

আরও পড়ুন <<>> জনগণের শক্তিতে দেশ পুনর্গঠন করতে চাই : তারেক রহমান

বিগত সরকারের সময়ে মানুষের ওপর নিপীড়ন ও নির্যাতনের কথা তুলে ধরে তারেক রহমান বলেন, যারা জীবন দিয়েছেন এবং নির্যাতনের শিকার হয়েছেন, তাদের ত্যাগের মূল্যায়ন কোনোভাবেই বৃথা যেতে দেয়া যাবে না। তিনি বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিনিধি নির্বাচনের বিষয় নয়; এটি হবে দেশ পুনর্গঠনের নির্বাচন।

জনসভায় তিনি আরও ঘোষণা দেন, বিএনপি ক্ষমতায় এলে দিনাজপুরের লিচু ও কাটারিভোগ চাল বিশ্ববাজারে পৌঁছে দেয়ার উদ্যোগ নেয়া হবে। এছাড়া প্রত্যাশিত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানান বিএনপি চেয়ারম্যান।

আপন দেশ/এসএস

মন্তব্য করুন ।। খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত,আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

শীর্ষ সংবাদ:

যুদ্ধের প্রভাব মোকাবেলায় রোডম্যাপহীন বাংলাদেশ বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি কর্মচারীদের ১১ নির্দেশনা ওয়ান ইলেভেনের কেউ ছাড় পাবে না: চিফ প্রসিকিউটর ৬০৪ কোটি টাকার হামের টিকা কিনবে সরকার ফাঁসির মঞ্চ থেকে সংসদে আসা বিরল ঘটনা: ডেপুটি স্পিকার ইরানি হামলায় গোয়েন্দা বিমান হারাল যুক্তরাষ্ট্র ফের রিমান্ডে মাসুদ উদ্দিন চৌধুরী ভূমধ্যসাগরে খাবারের অভাবে মারা যান সুনামগঞ্জের ১০ জন সরকারি সফরে যুক্তরাষ্ট্র গেলেন সেনাপ্রধান সচিবালয়ের বিভিন্ন দফতরে প্রধানমন্ত্রীর আকস্মিক পরিদর্শন ইরানের পক্ষে ইসরায়েলে দ্বিতীয় দফা ক্ষেপণাস্ত্র হামলা হুথিদের ঢাকা ও আশপাশের এলাকায় তাপমাত্রা বাড়তে পারে ২৪ ঘণ্টায় যমুনা সেতুতে ৩ কোটি ৩১ লাখ টাকা টোল আদায়