Apan Desh | আপন দেশ

দিনাজপুরে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ২০:৫২, ২৭ মে ২০২৬

দিনাজপুরে পুশইন ঠেকাতে সর্বোচ্চ সতর্ক অবস্থানে বিজিবি

ফাইল ছবি, আপন দেশ

দিনাজপুর ও ঠাকুরগাঁও সীমান্তে পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (৪২ বিজিবি)। একই সঙ্গে স্থানীয় বাসিন্দাদের সজাগ ও সচেতন করতে নিয়মিত মাইকিং করেও সতর্ক করা হচ্ছে। 

দেশের সীমান্ত সুরক্ষায় দিন-রাত নিরবচ্ছিন্ন নজরদারির পাশাপাশি টহল ও গোয়েন্দা তৎপরতা কয়েকগুণ বাড়ানো হয়েছে বলে জানিয়েছে বিজিবি।

দিনাজপুর বিজিবি জানিয়েছে, সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, মাদক, অস্ত্র ও চোরাচালান দমনের পাশাপাশি পুশইন ও অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি জিরো টলারেন্স নীতি ঘোষণা করেছে। অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রতিটি বর্ডার অবজারভেশন পোস্টে (বিওপি) বিজিবির অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। 

আরও পড়ুন<<>>হাসপাতালে নিরবিচ্ছন্ন বিদ্যুতের ব্যবস্থা করা হবে: স্বাস্থ্যমন্ত্রী

এছাড়া, আসন্ন ঈদের ছুটিতেও সীমান্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে এবং পার্শ্ববর্তী দেশ থেকে অবৈধভাবে গরু পাচাররোধ করে দেশীয় খামারিদের স্বার্থ সুরক্ষায় কঠোর অবস্থানে রয়েছেন বিজিবি সদস্যরা।

দিনাজপুর ব্যাটালিয়নের (৪২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, সীমান্ত এলাকায় যে-কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা রুখতে বিজিবি সর্বদা আপসহীন। বর্তমানে সীমান্ত সুরক্ষায় বিশেষ জোর দেয়ার পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের সজাগ ও সচেতন করতে নিয়মিত জনসচেতনতামূলক সভা এবং মাইকিং করা হচ্ছে। দেশের অখণ্ডতা রক্ষায় বিজিবির প্রতিটি সদস্য সীমান্তে দিন-রাত কাজ করে যাচ্ছেন বলে জানান তিনি।

আপন দেশ/এসআর

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়

শীর্ষ সংবাদ:

বিএসএফের পুশইন চেষ্টা, রুখে দিলো বিজিবি কমনওয়েলথ কনফারেন্সে আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার হজ কার্যক্রমে অনুমতি পেল ৭০২ এজেন্সি মিয়ানমার বিমানবন্দরে ড্রোন হামলা, সব ফ্লাইট বাতিল র‌্যাব বিলুপ্ত করে এসআরবি, সংসদে বিল পাশ ভারতে ব্রিকস সম্মেলনে যাচ্ছেন না প্রধানমন্ত্রী অপরিশোধিত তেলের দাম ১০১ ডলার ছাড়াল বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, ফেল থেকে পাস ৪৫৮৫ জন জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, একাধিক যুদ্ধবিমান ক্ষতিগ্রস্ত আর্থিক অনিয়ম-শিক্ষাসনদ জালিয়াতির অভিযোগ: ডব্লিউএইচও ছাড়লেন সায়মা ইরানের দক্ষিণ উপকূলজুড়ে দফায় দফায় বিস্ফোরণ
City Touch