ছবি : আপন দেশ
পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে বেড়েছে মসলা জাতীয় পণ্যের আমদানি। বর্তমানে এ বন্দর দিয়ে আমদানি হচ্ছে জিরা, আদা, সাদা এলাচসহ বিভিন্ন মসলা। আমদানি করা মসলা যাচ্ছে ঢাকা, বগুড়াসহ বিভিন্ন শহরে।
হিলি কাস্টমসের তথ্যমতে, চলতি বছরের পয়লা জানুয়ারি থেকে ১৫ মে পর্যন্ত জিরা, ছোট এলাচ, কাজুবাদাম, কিসমিস আমদানি হয়েছে ২৬ হাজার টন। যার মধ্যে শুধু জিরা এবং ছোট এলাচ আমদানি হয়েছে সাড়ে ৭ হাজার মেট্রিক টন।
এ বিষয়ে মসলা আমদানি কারক হযরত আলী সরদার বলেন, ‘কোরবানির ঈদ ঘিরে মসলার একটি অংশ এই বন্দর দিয়ে আমদানি হচ্ছে। আমদানি স্বাভাবিক থাকলে ঈদে মসলার দাম ভোক্তাদের নাগালের মধ্যে থাকবে। চাহিদা থাকায় হিলি স্থলবন্দর দিয়ে মসলা জাতীয় পণ্যের আমদানি বৃদ্ধি পেয়েছে। বর্তমানে আমদানি হচ্ছে আদা, জিরা, ছোট এলাচ, মহুরি, কিসমিস, কাজুবাদামসহ বিভিন্ন মসলা। আমদানি করা এসব মসলা বিক্রি হচ্ছে বন্দর থেকে। যাচ্ছে ঢাকা, বগুড়া, সিলেটসহ দেশের বিভিন্ন প্রান্তে।
সোমবার (১৮ মে) সকালে হিলি বাজারে বিভিন্ন মসলার দোকানে গিয়ে দেখা যায় প্রতিটা দোকানেই পর্যাপ্ত সরবরাহ মসলার। বিভিন্ন জেলা থেকে মসলা কিনতে এসেছেন পাইকারি ও খুচরা ক্রেতারা।
আরও পড়ুন : প্রতিমন্ত্রী পলকের স্ত্রীর আয়কর নথি জব্দ
হিলি কাস্টমসের রাজস্ব কর্মকর্তা নাজ্জাসী পারভেজ বলেন, ‘হিলি স্থলবন্দর দিয়ে আমদানি-রফতানি বাণিজ্য স্বাভাবিক রয়েছে। আসন্ন কোরবানি ঈদকে সামনে রেখে আদা, জিরাসহ মসলা যাতীয় পণ্য আমদানি, পরীক্ষণ শুল্কায়ন শেষে আমদানি করা সব পণ্য দ্রুত খালাসহ সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।
আপন দেশ/এনএম
মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।




































