Apan Desh | আপন দেশ

বাবার শাবলের আঘাতে ছেলে নিহত

দিনাজপুর প্রতিনিধি, আপন দেশ

প্রকাশিত: ১২:৩০, ১৮ জুলাই ২০২৬

বাবার শাবলের আঘাতে ছেলে নিহত

ফাইল ছবি

দিনাজপুরের পার্বতীপুর উপজেলায় শাবলের আঘাতে ছেলেকে হত্যার অভিযোগে শরীফুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির বিরুদ্ধে। এরইমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৮ জুলাই) সকালে পার্বতীপুর মডেল থানার ওসি আব্দুল ওয়াদুদ এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ঘাতক বাবা শরিফুল ইসলামকে আটক করা হয়েছে। আসামিকে আদালতে তোলার প্রক্রিয়া চলছে।

এর আগে, শুক্রবার (১৭ জুলাই) বিকেলের দিকে হরিরামপুর ইউনিয়নের হরিরামপুর মোল্লাপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনাটি ঘটে।

আরও পড়ুন<<>>কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ 

জানা গেছে, শুক্রবার দুপুরের দিকে পিতা শরিফুল তার পুত্র নুরুজ্জামানকে নিয়ে নিজ বাড়ির মাটির ঘরের দরজা মেরামতের কাজ করছিল। কাজে সহযোগিতা করার সময় পিতাপুত্রের মধ্যে বাগবিতণ্ডার সৃষ্টি হয়। এক পর্যায়ে পিতা উত্তেজিত হয়ে ছেলের মাথায় শাবল দিয়ে আঘাত করলে গুরুতর আহত হন নুরুজ্জামান।  বাড়ি ও প্রতিবেশী লোকজন তাকে দ্রুত নিকটবর্তী বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথেই মারা যান তিনি।

ঘটনাটি জানার পর পুলিশ শরীফুলকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি অপরাধ স্বীকার করেছেন। রাতেই শরীফুলের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হয়েছে, জানান ওসি আব্দুল ওয়াদুদ।

আপন দেশ/জেডআই

মন্তব্য করুন # খবরের বিষয়বস্তুর সঙ্গে মিল আছে এবং আপত্তিজনক নয়- এমন মন্তব্যই প্রদর্শিত হবে। মন্তব্যগুলো পাঠকের নিজস্ব মতামত, আপন দেশ ডটকম- এর দায়ভার নেবে না।

শেয়ার করুনঃ

সর্বশেষ

Advertisement

জনপ্রিয়